অনিঃশেষ আলো $ ৭২ কমই অনুভূত হচ্ছে । আহার শেষ করে হাদীদ ও শারিনা শোওয়ার প্রস্তুতি নিতে লাগল । “এবার নিশ্চিন্ত হয়ে যাও হাদীদ।'- শারিনা বলল- 'এখন আর আমাদের পেছনে কেউ আসবে না । একদম প্রশাস্ত মনে ঘুমিয়ে পড়ো ।' “আমার কাছে তরবারি আছে'- হাদীদ বলল- "আমার কোনো ভাবনা নেই । কেউ আসেও যদি জমে মোকাবেলা করতে পারব । *যে-তিন অশ্বারোহীকে আমরা দেখেছিলাম, ওরা আমাদের ফৌজের লোক'- শারিনা বলল- “ভালোই হলো, ওরা আমাদের দেখেনি ৷ এত দূর থেকে লোকগুলোকে আমি চিনতে পারিনি বটে; তবে সন্দেহ হচ্ছে, ওদের একজনকে আমি জানি । ও সামনের ঘোড়াটায় সাওয়ার ছিল । ওর মাথাটা ঝৌকানো ছিল ।' “যারা-ই থাকুক; ওরা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে'- হাদীদ বলল- “পরিষ্কার বোঝা যাচ্ছিল, ওরা কোনো রণাঙ্গন থেকে পালিয়ে এসেছে এবং কোনো শহরে যাচ্ছে ।' শারিনা ও হাদীদ শুতে লাগল । এমন সময় তারা কতগুলো ধাবমান পায়ের শব্দ শুনতে পেল । দুজনই চকিত হয়ে উঠে বসে কান খাড়া করে ওদিকে তাকাল । ওখানে একজন রোমান সৈন্য দীড়িয়ে আছে । “তুমি কি দৌড়ে এসেছ?'- শারিনা জিজ্ঞেস করল- “কোথা থেকে এসেছ? কোথায় যাচ্ছ? “ক্ষুধার্ত'- রোমান সিপাই ভিখিরীর মতো বলল- “মুসলমানরা আমাদের ফৌজের অনেক ক্ষতি করেছে । বাহিনীটা একদম তছনছ হয়ে গেছে । বহু সৈন্য হতাহত হয়েছে । যে-কজন বেঁচে আছে, তারা এমনভাবে ছড়িয়ে-ছিটিয়ে এদিক-ওদিক পালিয়ে গেছে । মুসলমান বড়ই হিংস্র জাতি । পিছপা হয়েছে যে, আমাদের বলা হয়েছিল, ওরা আরবের বদ্দু এবং লুট-পাট করা ব্যতীত আর কিছু জানে না; কাজেই ওদের ভয় করবার কোনোই কারণ নেই। কিন্তু এই অল্প কজন মানুষ যখন আমাদের মোকাবেলায় এল, তখন আমাদের সন্দেহ হতে লাগল, এরা মানুষ, না জিন । আমাদের এত বড় বাহিনীটাকে ওরা রক্তবানে ভাসিয়ে দিল । আমি সামনের দিকে যাচ্ছিলাম | কিন্তু আপনাকে দেখে এখানে চলে এলাম | কিছু খেতে দিন। নাহয় অনাহারে মনে যাব ।' “যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তাদের না খেয়েই মরা দরকার'- শারিনা বলল- “আচ্ছা, ওখানেই বসে পড়ো; আমি তোমাকে কিছু দিচ্ছি। মানবতা বলতে একটা কথা তো আছে । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।