অনিঃশেষ আলো $ ৭১ কোনো শহরের দিকে যাচ্ছে, যেটা এখনও রোমানদের হাতে আছে। হাদীদ ও শারিনা দূর থেকে এমন তিনজন সৈনিককে দেখেছিল । কিন্তু সৈনিকরা তাদের দেখতে পায়নি । মাঝখানের দৃরতুটা বেশ ছিল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে । আকাশের লাল সূর্যটা দিগন্তে পৌছে গেছে । কোনো একটা জায়গায় অবস্থান নিয়ে তাদের রাতযাপন করতে হবে । আরও কিছুদূর অগ্রসর হয়ে হাদীদ হঠাৎ নিজের ঘোড়াটা দীড় করাল এবং শারিনার কাধে হাত রাখল । শারিনাও তার ঘোড়াটা থামিয়ে দিল । হাদীদ কানদুটো খাড়া করে রাখল । শারিনাকে বলল, আমি ঘোড়ার হেষারব শুনতে পাচ্ছি । আর বোধহয় মানুষ কথা বলছে । শব্দটা যেদিক থেকে আসছিল, হাদীদ ও শারিনা সেদিকে তাকাল । ওদিকে ছোট- ছোট কতগুলো টিপি আছে, যেগুলো অতটা উঁচু নয় যে, একজন মানুষ তার পেছনে পুরোপুরি লুকোতে পারে । লম্বা-লম্বা সবুজ ঘাস আছে । বুনো লতাপাতাও আছে। আনুমানিক তিনশো পা দূরে হাদীদ ও শারিনা তিনজন মানুষের কাধ ও মাথা দেখতে পেল । লোকগুলো ঘোড়ার পিঠে চড়ে বসে আছে । ঘোড়ারগুলোর কান দেখা যাচ্ছে । সূর্য এখনও পুরোপুরি ডোবেনি । এখনও এতটুকু আলো আছে যে, এতখানি দূর থেকে মানুষের আকার দেখা যাচ্ছে ও চেনা যাচ্ছে, ওরা মানুষ । হাদীদ ও শারিনা ঝটপট তাদের ঘোড়াগুলোকে এক দিকে ঘুরিয়ে দিল এবং কাছের টিপিটার পেছনে চলে গেল, যাতে ওরা দেখতে না পায় । তাদের আশা ছিল, ওরা তাদের দেখতে পায়নি । তারা উঁচু একটা টিলার আড়ালে চলে গেল এবং ঘোড়ার গতি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল | ওই লোকগুলোর মুখ পশ্চিম দিকে আর এরা যাচ্ছে পূর্ব দিকে । | হাদীদ ও শারিনা এখনও এক মাইল পথও অতিক্রম করেনি । এখানে তারা সুন্দর একটা জায়গা পেয়ে গেল । টলটলে পানির কুপও আছে । আশেপাশে উচু-উচু টিলাও আছে। টিলাগুলোতে সুন্দর-সুন্দর গাছ-গাছালি ও মনোহারী সবুজ ঝোপঝাড় আছে । টিলা ও কূপের মধ্যখানে বেশ খোলামেলা একটা জায়গা ৷ সবুজ ঘাসে পরিপূর্ণ জায়গাটা বেশ মনোরম ও আরামদায়ক । রাতযাপনের বেশ উপযোগী জায়গা এটা । রর তারা ঘোড়া থেকে নামল । হাদীদ দুটা ঘোড়ার পিঠ থেকে যিনগুলো খুলে ফেলল এবং ঘোড়াগুলোকে ঘাস-পানি খাওয়ার জন্য ছেড়ে দিল । তারপর নিজে একধারে বসে পড়ল । শারিনা খাদ্যসামগ্রী বের করল । ফস ক সূর্য অন্ত গেছে অনেক সময় হয়ে গেছে। কিন্তু চাদের আলো রাতটাকে অন্ধকার হতে দেয়নি । সবুজ বনের জোসনা এতটাই স্বচ্ছ যে, সূর্য অস্ত যাওয়ার অনুভূতি ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।