Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭০ তাদের অন্তরে মুসলমানদের ভালবাসা তৈরি হয়ে গিয়েছিল । তুমি বোধহয় শোননি, মুসলমানরা কীরূপ বীরত্ব ও নিউকিতার সঙ্গে লড়াই করেছিল । শুনলে হয়ত তুমি অবাক হবে যে, প্রতিটি যুদ্ধক্ষেত্রে ও প্রতিটি লড়াইয়ে আমাদের সৈন্যসংখ্যা শক্রবাহিনী অপেক্ষা চার থেকে পাচ গুণ কম থাকে । 'এই তথ্যও আমি শুনেছি'- শারিনা বলল- 'শুধু চরিত্রের কারণেই নয়- এই বীরত্বের কারণেও মুসলমান আমার কাছে খুব ভালো লাগে । আর এ-কারণেই আমি তোমার সঙ্গে এসে পড়েছি। সত্য হলো, হেরাক্ল মানুষটার প্রতি আমার এত ঘৃণা জন্মে গিয়েছে যে, এত দিন আমি নিজের মনের উপর জোর খাটিয়ে ওখানে বাস করেছি । আমার পুরোপুরি আস্থা ও আশা আছে, তুমি আমাকে ধোকা দেবে না ।' ধোকা-প্রতারণা আমাদের ধর্মে পাপ'- হাদীদ বলল- 'একজন নারীর সঙ্গে প্রতারণা করাকে তো আমরা গুরুতর অপরাধ মনে করি । অবশ্য আমি তোমাকে একথাটি বলে রাখা আব্যশ্যক মনে করি যে, তোমাকে আমি ভালবাসতে পারব বটে; কিন্তু সেই ভালবাসার জন্য আপন কর্তব্যকে বিসর্জন দিতে পারব না ।" “আমি তোমাকে আগেই বলেছি, আমাকে তুমি শুধু রাজকন্যা মনে করো না'_ শারিনা লল- 'তোমাকে দেখে আচমকা আমার হৃদয়ে তোমার ভালবাসা কীভাবে জন্মে গেল, সে-কথাটি আমি তোমাকে বলে বোঝাতে পারব না। কিন্তু আমি তোমার সঙ্গে প্রেমের খেলা খেলতে আসিনি । তুমি আমার হৃদয়ে গেথে গেছ। তোমার যে-গুণটি আমাকে তোমার অনুরক্তে পরিণত করেছে, তা হলো তোমার দুঃসাহসী উচ্চারণ । রোমের মহা প্রতাপশালী সমতাটের চোখে চোখ রেখে তুমি পরম সাহসিকতার সঙ্গে কথা বলেছ এবং একদম সত্য কথা বলেছ। তুমি জানতে, তুমি হেরাক্ল-এর কয়েদি এবং যেকোনো মুহুর্তে চাইলেই তিনি তোমাকে হত্যা করে ফেলতে পারেন । কিন্তু তার সম্মুখে দীড়িয়ে তুমি সেই কথাগুলোই বলেছ, যে- কথাগুলো ওই সময় বলা দরকার ছিল । হেরাক্ল-এর মুখের উপর এভাবে কথা বলার সাহস কারও হয় না। আমি মুসলমানদের চরিত্র সম্বন্ধে যা-যা শুনেছিলাম, তুমি তাকে সত্য প্রমাণিত করে দেখিয়েছ । হাদীদের প্রতি আসক্ত হওয়া শারিনার জন্য বিস্ময়কর কোনো বিষয় ছিল না। হাদীদ সুঠাম, সুদেহী ও সুদর্শন যুবক । মুখে অন্যরকম এক জৌলুস | এই জৌলুস সেই লোকদেরই মুখে থাকে, যারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। সং ক ক শারিনা ও হাদীদ এখন যে-জায়গাটায় এসে পৌছেছে, এখানে একটা শঙ্কা এসে হাজির হলো । রোমান ফৌজের পরাজিত সৈনিকরা এমন শোচনীয়ভাবে পিছপা হয়েছিল যে, তারা আশপাশের কয়েকটা বনে এসে আত্মগোপন করেছিল ৷ এখন তারা একজন-একজন, দুজন-দুজন বা চারজন-চারজনের দলে বিক্ষিপ্ত হয়ে এমন ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।