এক মদীনা হিজরতের পরের ঘটনা । নবীজি (সা.) এখনও দুনিয়াতে বর্তমান । ঘোড়ায় চড়ে মক্কা-মদীনার মধ্যবর্তী বিস্তৃত মরু-অঞ্চল অতিক্রম করে মদীনার দিকে এগিয়ে যাচ্ছে এক মুসাফির । লোকটা একা । সফরসঙ্গী বলতে আছে একমাত্র বাহন ঘোড়াটা। সেকালে কোনো মুসাফির একা সফর করত না । মানুষ কাফেলার আকারে পথ চলত । দস্যু-তক্ষকরের আশঙ্কা থাকত পায়ে-পায়ে । তা ছাড়া দলবন্ধভাবে পথ চললে সফর অনেক সহজ ও আরামদায়ক হতো । একজন আরেকজন থেকে সাহায্য পেত । কারও অসুখ-বিসুখ হলে অপরের থেকে সেবা-সহযোগিতা পেত । কিন্তু তারপরও এই মুসাফির নিঃসঙ্গ কেন? কোথায় যাচ্ছে সে? এ-প্রশ্নের উত্তর তার ছাড়া আর কারও জানা নেই । তাকে কাফেলাছিনন মুসাফির কিংবা দিকহারা পথিক বলে মনে হচ্ছে। কিন্তু তার মুখে, তার হাব-ভাবে এমন কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না! দীর্ঘ সফরের ক্লান্তির ছাপ তার মুখাবয়বে পরিস্ষুট । কিন্তু সে সম্পূর্ণ নিশ্চিম্ত ও ভাবলেশহীন । কখনও গুনগুন করে গান গাইছে । কখনওবা মনে হচ্ছে, সে তার ঘোড়ার সঙ্গে এমনভাবে কথা বলছে, যেন ঘোড়া তার কথা বুঝছে। পথিক তার বাহনটাকে ক্লান্ত হতে দিচ্ছে না । ইতিমধ্যে দুবার যাত্রাবিরতি দিয়েছে । সঙ্গে যেসব খাদ্য-খাবার আছে, পরিধানে যে-বন্ত্র আছে, তাতে অনুমিত হচ্ছে, এ জীবিকার সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়ানো কোনো বদ্দু নয় এবং কোনো গরিব লোকও নয় | তার চেহারার জৌলুস ও গান্তীর্ষপূর্ণ দেহাবয়ব প্রমাণ দিচ্ছে, লোকটি তার গোত্রের মান্যবর কোনো ব্যক্তিত্ই হবে । তার সফরের আরও একটা সূর্য অন্তমিতপ্রায় । এই মুহুর্তে সে বালু-মাটির তৈরী উচু-নিচু টিলা-টিপির পাকডন্ডি অতিক্রম করছে । তার বোধহয় জানা আছে, কাছেই একস্থানে ছোট একটা খেজুরবাগান আছে। এমন প্রশাস্ত মনে পথ চলছে, যেন নিজের উপর পুরোপুরি আস্থা আছে তার । ফ্ডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।