অনিঃশেষ আলো $ ৬৯ মানুষের ঘরে-ঘরে ডুকে সুন্দরী মেয়েদের সমন্ত্রমহানি শুরু করল । পরে প্রচার করত, এই ঘরের লোকেরা ধর্মীয় ফেরকাবাজি থেকে বিরত হতে এবং সরকারি ধর্মকে মেনে নিতে অস্বীকার করছে। “একদিকে জনতা করের বোঝার তলে চাপা পড়ে কাতরাচ্ছিল। এবার জোরপূর্বক ধর্ম চাপানোর ফলে মড়ার উপর খাঁড়ার ঘা পড়ল । সম্রাট হেরাক্ল-এর প্রতি জনরোষ তৈরি হয়ে গেল । মানুষ হেরাক্লকে ঘৃণা করতে শুর করল । তারা অনুশোচনার নিঃশ্বাস ছাড়তে আরম্ত করল যে, একজন খারাপ সম্রাটের খাতিরে আমরা এত ত্যাগ স্বীকার করলাম! “জনতার প্রতিক্রিয়া তখন সামনে এল, যখন তোমরা শামের উপর আক্রমণ চালালে । আমাদের রাজপ্রাসাদে যখনই মুসলমান নামটি আলোচনায় আসত, তখন সবাই হেসে উড়িয়ে দিত এবং অবজ্ঞার সাথে বলত, আরবের বদ্দুরা আক্রমণ করতে আসছে! তারা এ-ও বলাবলি করত, ওরা লুটেরা ও দস্যু; লুটপাট ছাড়া আর কিছু ওরা জানে না। কিন্তু আমি দেখলাম, হেরাক্ল-এর সৈন্যরা তাদের প্রথম আক্রমণটি-ই সহ্য করতে পারল না। এ তো আমিও কখনও স্বীকার করিনি, মুসলমানরা এত বড় শক্তিশালী হতে পারে যে, আমাদের বাহিনীকে তারা পরাজিত করতে সক্ষম হবে । কিন্ত ওদিকে তারা ইরানিদের তাড়িয়ে দিল আর এদিকে হেরাক্ল-এর পা-ও উপড়ে দিল । “আমি প্রাসাদের বাইরে চলে যেতাম এবং মানুষকে জিজ্ঞেস করতাম, মুসলমান কেমন? তারা কীভাবে এত বড় শক্তিতে পরিণত হলো? ধীরে-ধীরে আমি মুসলমানদের সম্পর্কে জানতে শুরু করলাম । সবাই বলছিল, মুসলমান শুধু এক আল্লাহর শাসন মান্য করে এবং তারা মানবতার হিতকামী ও বন্ধু । আমি আমাদের এমন তিন-চারজন সেনা-অফিসারের দেখা পেয়েছি, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল । তারা আমাকে বলেছে, মুসলমান যখন কোনো অঞ্চল জয় করে নিজেদের দখলে নিয়ে যায়, তখন তারা ওখানকার লোকদের বাড়ি-ঘরে লুটপাট করে না এবং কোনো নারীর গায়ে- সে যতই রূপসী হোক- হাত লাগানো তো দূরের কথা, তাদের পানে তাকানোকেও অন্যায় মনে করে । তা ছাড়া আমি তাদের আরও একটি গুণের কথা শুনেছি যে, তারা বিজিত অঞ্চলের নাগরিকদের উপর বাধ্যতামূলক একটি কর আরোপ করে দেয় এবং তার বিনিময়ে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তার দায়িত্ব কাধে তুলে নেয় । এখানকার লোকদের মাঝে হেরাক্ল- এর প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল | তারা যখন মুসলমানদের এই চরিত্র ও রীতি দেখল, তখন জনতা হাত বাড়িয়ে তাদের স্বাগত জানাল ।' কিন্ত শারিনা!'- হাদীদ শারিনাকে থামিয়ে দিয়ে বলল- 'তোমাদের বাহিনীর পরাজয়ের কারণ শুধু এটি-ই নয় যে, এখানকার মানুষ হেরাকৃলকে ঘৃণা করত এবং ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।