Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৮ “হেরাক্ল শাম ও মিসরের ব্যবস্থাপনা বহাল করে ফেললেন । অল্প কদিনের মধ্যেই জনজীবন স্বাভাবিক হয়ে গেল । পরাজয়ের গ্লানি মুছে ফেলে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলল । এই যুদ্ধের ফলে সেনাবাহিনীতে যে-ঘাটতি তৈরি হয়েছিল, নতুন ভর্তি দিয়ে হেরাক্ল সেটি পূরণ করে নিলেন । কিন্ত হেরাক্ল যখন দেখলেন, তার রাজত্বে এখন কোনো দিক থেকেই কোনো হুমকি নেই, এবার তিনি জনগণের ঘাড়ে করের বোঝা চাপাতে শুরু করলেন । ইরানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার বিপুল অর্থ ব্যয় হয়েছিল । রাষ্ট্রের কোষাগার শুন্য হয়ে গিয়েছিল । তা ছাড়া রাজপরিবারের সদস্যদের বিলাসিতা তো করতে হয় । এসব পুষিয়ে নিতে হেরাক্ল ঠিক সেভাবে প্রজাদের রক্ত চুষতে শুরু করলেন, যেভাবে চুষেছিলেন ক্ষমতাচ্যুত সম্রাট ফোকাস । করারোপের আগে শাম- মিসরের জনগণও হেরাক্লকে পছন্দ করত । কিন্তু এবার তারা তার থেকে মুখ ফিরিয়ে নিল। জনতা আবার নিঃস্ব হতে শুরু করল । হহেরাক্ল আপন ধর্ম খিস্টবাদের প্রতি মনোনিবেশ করলেন । সেকালে খ্রিস্টধর্ম কয়েকটি উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল । প্রতিটি দল যদি আপন-আপন বিশ্বাস অনুসারে উপাসনা করত এবং অন্য কোনো সমস্যা না থাকত, তা হলে এদিকে হেরাক্ল-এর চোখ যেত না । কিন্ত তিনি দেখলেন, এই দলগুলো একে অপরকে শক্র মনে করছে এবং মাঝে-মধ্যে পরস্পরে বিবাদ-সংঘাতও বাধছে । তাতে মানুষ হতাহতও হচ্ছে৷ এটি এমন একটি পরিস্থিতি ছিল যে, বিষয়টি গৃহযুদ্ধেরও রূপ নিতে পারত । হেরাক্ল সব কটি উপদলের নেতৃস্থানীয় লোকদের সঙ্গে কথা বললেন । তিনি বুঝতে পারলেন, তারা সবাই আপন-আপন অবস্থানে অনড় । সবাই মনে করে, আমার বিশ্বাস, আমার দৃষ্টিভঙ্গিই সঠিক | “হেরাক্ল সিদ্ধান্ত নিলেন, আমি এই দলাদলি নির্মূল করেই তবে ক্ষান্ত হব । তিনি একটি রাষ্ট্রীয় ধর্মের ক্ষপরেখা তৈরি করলেন এবং আদেশ জারি করলেন, সকল উপদলের খরিস্টানরা এই ধর্মে এসে পড়ো । আমার সাম্রাজ্যে এটি ছাড়া আর কোনো ধর্মগোষ্ঠী থাকবে না । হেরাক্ল ধর্মীয় ফেরকাবাজিকে অপরাধ বলে সাব্যস্ত করলেন । কিন্ত জনতা তার এই ঘোষণায় কর্ণপাত করল না । সরকারি ধর্মের প্রতি কেউই সমর্থন জানাল না। সবাই পূর্বেকার আপন-আপন বোধ-বিশ্বাসের উপর অটল থাকল । “কোনো সাড়া না পেয়ে হেরাক্ল তার সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিলেন যে, তোমরা জনতাকে আমার সরকারি ধর্ম মেনে নিতে বাধ্য করো | কেউ প্রতিরোধ করলে তাকে কারাগারে নিক্ষেপ করো । সেনাবাহিনী নাগরিকদের সঙ্গে যথেচ্ছ আচরণ শুরু করল । তাদের অভিযান নাগরিক নির্যাতনের রূপ নিল। দড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।