অনি£শেষ আলো $ ৬৭ “জান হাদীদ! হেরাক্ল-এর পরাজয়ের আসল কারণটা কী?'- শারিনা বলল- “তিনি যখন সম্রাট ফোকাসকে ক্ষমতাচ্যুত করে নিজে সিংহাসনে আরোহণ করলেন, তখন জনগণ খুব খুশি হয়েছিল । দেশের মানুষ সম্রাট ফোকাস-এর নির্যাতন-জ্বালাতনে অতিষ্ঠ ছিল । এমনকি কিছু লোক দেশ ছেড়ে স্থায়ীভাবে চলেও গিয়েছিল । তারা এই ভেবে উৎফুলু হয়েছিল যে, এবার হেরাক্ল ইরানিদের পরাজিত করবেন এবং রোমের হতগৌরব ফিরে আসবে । আমরা রাষ্ট্রীয় নিপীড়ন থেকে মুক্তি পাব এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্্ব নিশ্চিত ও নিরাপদ হবে । রোমানদের মাথা পুনরায় উচু হয়ে যাবে । “জনতার খুশি হওয়ার আরেকটি কারণ ছিল, স্গ্রাট ফোকাস তার বিলাসিতার অর্থ জনগণের রক্ত চুষে জোগান দিতে শুরু করেছিলেন । মানুষ দিন-দিন নিঃস্ব হতে চলছিল । ফলে জনমনে তার প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল । বিদ্রোহে রোমের ফৌজ যদি হেরাক্লকে সঙ্গ না-ও দিত, তবু জনতা এসে তার পাশে দীড়াত এবং ফোকাসকে ক্ষমতাচ্যুত করেই ছাড়ত । বিদ্রোহের দিন রাজসেনারা কোথাও-কোথাও জনতার উপর চড়াও হয়েছিল । কিম্ত তারা সফল হয়নি ৷ কারণ, জনতা অস্ত্রহাতে হেরাক্ল-এর পক্ষে ব্রাস্তার় নেমে এসেছিল । এই বিদ্রোহে যে-রক্ক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তাতে বিপুলসংখ্যক অসামরিক লোকও প্রাণ হারিয়েছিল, যারা বিদ্রোহী বাহিনীর কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করতে ময়দানে অবতীর্ণ হয়েছিল | 'ফোকাসকে ক্ষমতাচ্যত করে হেরাক্ল সিংহাসনের আরোহণ করার পর জনতা বিজয়োল্লাস করেছিল । হেরাক্লও সুযোগ-সুবিধা দিয়ে তাদের দারিদ্র্য থেকে যুক্তি দান করেছিলেন । অনেক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে তার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল । তুমি তো জান হাদীদ! সৈনিকরা বেতন-ভাতার জন্য যুদ্ধ করে। তাদের মনে যুদ্ধলন্ধ সম্পদের লোভ থাকে | তাদের মাঝে চেতনা বলতে কিছু থাকে না । ফল এই দীড়ায় যে, শত্রুপক্ষের সামান্য চাপও তারা সহ্য করতে পারে না । আপন জীবনের ঝুঁকি সামনে এলে তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায় । কিন্তু হেরাক্ল যখন ইরানিদের উপর আক্রমণ চালালেন, তখন তার সৈন্যরা জীবনের বাজি লাগিয়ে যুদ্ধ করল | তাদের অন্তরে বেতন-ভাতা বা গনিমতের মোহ ছিল না। ছিল অপার জাতীয় চেতনা । এই চেতনা যদি না থাকত, তা হলে ইরানিদের পরাজিত করা তাদের পক্ষে খুবই কঠিন ছিল । 'হেরাক্ল শামও জয় করলেন, মিসরও জয় করলেন । রোমানরা এই বিজয়ের উল্লাস এমনভাবে পালন করল, যেন আনন্দ তাদের পাগল বানিয়ে দিয়েছিল । তারা খুশিতে বাগবাগ হয়ে গেল । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।