অনিঃশেষ আলো $ ৬৬ কিন্ত এই তৃতীয় শক্তিটি দিগন্ত থেকে অপ্রতিরোধ্য ঝড়ের মতো উঠে এল । এটি অস্ত্র ঘ্বারা সজ্জিত ছিল কম, আদর্শ ও চেতনা ছারা সমৃদ্ধ ছিল বেশি । এটি এমন একটি বাহিনী, যার সৈন্যসংখ্যা নগণ্য; কিন্তু আল্লাহপাক তাদের এমন একটি শক্তি দান করেছেন, যাকে তারা ঈমানি শক্তি বলে আখ্যায়িত করে । আরবের মরু-অঞ্চল থেকে এই যে-বাহিনীটি উঠে এল, তার সেনাপতিদের অন্তরে রাজ্য ও ক্ষমতার মোহ ছিল না। বরং তারা আল্লাহর এই বার্তাটি নিয়ে বের হয়েছিলেন যে, পৃথিবীকে শাসন করার অধিকার একমাত্র আল্লাহর । আল্লাহর এক বান্দা আরেক বান্দাকে গোলাম বানাতে পারে না। আল্লাহপাক এই বার্তাটি তার রাসূলের মাধ্যমে অবতারণ করেছেন। আল্লাহর এই রহস্যময় বান্দারা মিথ্যার অন্যায়-অবিচার থেকে রক্ষা করতে এবং বান্দাকে বান্দার হক শেখাতে আত্মপ্রকাশ করেছেন। এই শক্তিটি এমনভাবে উত্থিত হলো যে, প্রবল ঝড়োহাওয়া যেভাবে খড়কুটো উড়িয়ে নিয়ে যায়, এই শক্তিটিও তেমনি মিথ্যার শক্তিগুলোকে উড়িয়ে-ভাসিয়ে নিয়ে গেল । যে-রাজা-বাদশাহদের অপরাজেয় মনে করা হতো, এই বাহিনী তাদের উপর বজ্বের মতো এসে আপতিত হলো । তারপর আকাশ দেখেছে, পৃথিবী দেখেছে, জগতের বড়-বড় শক্তিগুলোর মাঝে মুষ্টিমেয় এই মুজাহিদ বাহিনীটির সামনে দীড়াবার শক্তিটুকুও নিঃশেষ হয়ে গিয়েছিল । এই মুজাহিদদেরই ইরানি ও রোমানরা “আরব বেদুঈন' বলে মশকারা করেছিল এবং হেসে উড়িয়ে দিয়েছিল । ইরাক ও শামের ভাগ্য সুপ্রসন্ন হলো । আল্লাহর পয়গাম এই ভূখগগুলোতে পৌছে গেল। আর এখন হেরাক্ল পালিয়ে-পালিয়ে বেড়াচ্ছেন। কোথাও এমন একটা ঠাই পাচ্ছেন না, যেখানে তিনি নিজেকে নিরাপদ ভাবতে পারেন । এটি ৬৩৪ ও ৬৩৫ খ্রিস্টাব্দের চিত্র । ০ শারিনা ও হাদীদের ঘোড়াদুটো আপন গতিতে এগিয়ে চলছে। তারা দুপুরে একস্থানে বসে বিশ্রাম নিল এবং ঘোড়াগুলোকে উন্মুক্ত ছেড়ে দিল, যাতে ওরা ইচ্ছেমতো পানাহার করতে পারে । শারিনা সঙ্গে করে খাদ্য-পানীয় নিয়ে এসেছে। দুজনে খাবার খেল এবং পুনরায় রওনা হলো । শারিনার কাহিনী এখনও শেষ হয়নি। সে হাদীদকে বিগত দিনগুলোর সেই উপাখ্যান ও ঘটনাবলি শুনিয়ে যেতে লাগল, যার সে নিজে প্রত্যক্ষদর্শী । এই সামান্য বয়সে মেয়েটা সময়ের অনেক বিবর্তন ও উত্থান-পতন দেখেছে । দেসব তার উপর যে-প্রভাব তৈরি করেছে, হাদীদকে তার বিবরণ শুনিয়ে যাচ্ছে। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।