Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৫ পুজারিদের অতিশয় নির্মম কজায় চলে এসেছিল । ইরাকের উপর অগ্নিপুজক ইরানিদের দখল ছিল । শাম ও মিসর রোমানদের কজায় ছিল । ইরানিরা আগুনপুজা করত আর রোমানরা- যারা হযরত ঈসা (আ.) কে শুলিতে চড়িয়েছিল- ধ্রিস্টধর্মের অনুসারী ছিল । বাইতুল মুকান্দাসকে তারা সারা পৃথিবীর খ্রিস্টানদের জন্য কাবার মতো একটি পবিত্র ভূমিতে পরিণত করে রেখেছিল । মসজিদে আকসাকে তারা তাদের উপাসনালয় মনে করত । শারিনা হাদীদকে সঠিকই শুনিয়েছিল যে, ইরানিরা রোমানদের থেকে শাম ও মিসর ছিনিয়ে নিয়েছিল । এটি ৬১৪ সালের ঘটনা । সে-সময় রোমের সম্রাট ছিলেন ফোকাস । তিনি তার বিলাসী জীবন নিয়ে ব্যত্ত ছিলেন। এত বড় পরাজয়কে তিনি অতি সহজেই হজম করে নিয়েছিলেন । ফোকাস শুধু বিলাসিতার মাঝেই নিমজ্জিত ছিলেন নাঃ তিনি তার প্রজাদের উপর অত্যাচার-নির্যতিনও শুরু করে দিয়েছিলেন । যুদ্ধ এবং ইরানিদের থেকে মিসর ও শামকে উদ্ধার করার কল্পনাও তার মাথায় ছিল না । এ-বিষয়ে কোনো কথা না তিনি নিজে বলতেন, না অপর কেউ বললে শুনতেন । এটি তার ভাবনার কোনো বিষয়ই ছিল না। তিনি যখন দেখলেন, জনাসধারণ ফুঁসে উঠছে এবং তারা বিক্ষোভ- প্রতিবাদে ফেটে পড়ছে, তখন আপন দেশের জনসাধারণকে গোলাম বানানোর মতলব আটলেন। মানুষের মুখ বন্ধ করার জন্য তিনি সেনাবাহিনীকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিলেন । তারা প্রজাদের উপর নিপীড়ন চালাতে শুরু করল । শারিনা হাদীদকে হেরাক্ল-এর বিদ্রোহের কাহিনী ঠিক-ঠিক বর্ণনা করল । সেই বিদ্রোহের বিস্তারিত বিবরণ ইতিহাসে আজও বিদ্যমান আছে । হেরাক্ল শারিনার মায়ের হাতে ফোকাসকে বিষ পান করিয়ে বিদ্রোহ করলেন এবং সফল হলেন । তিনি নিজে রোমের সিংহাসনে বসলেন । তারপর ৫২৫ সালে মিসর ও শামের উপর এমন আক্রমণ চালালেন যে, ইরানিদের সেখান থেকে তাড়িয়ে দিলেন এবং এই দুটি রাজ্যকে পুনর্বার রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বানিয়ে নিলেন। তার পর আর ইব্রানিরা রোমানদের সঙ্গে কর লাগাতে সাহস করেনি । সে-সময়কার এতিহাসিকরা মন্তব্য করেছেন, কারও কল্পনায়ও এমন কোনো চিন্তা বা আশঙ্কা ছিল না যে, তৃতীয় আরেকটি শক্তি উঠে এসে এই দুই শক্তির কোনো একটিকে কুপোকাত বা দুর্বল করতে পারে । পরাশক্তি বলতে সে-যুগে এই দুটি-ই ছিল, যার একটিকে “কায়সারে রোম' আর অপরটিকে “কেসরায়ে ইরান' বলা হতো । কিন্তু একটি তৃতীয় শক্তির উত্থান ঘটল | এটি শুধু সামরিক শক্তি-ই নয়- একটি আদর্শিক শক্তিও বটে । প্রথম-প্রথম যখন ইরান ও রোমের রাজপ্রাসাদগডলোতে এই শক্তির সংবাদ পৌছল, তখন তারা বলল, এরা আরব সাহারার লুটেরা বেদুঈন । তারা ঠাট্রাচ্ছলে সংবাদটি উড়িয়ে দিল । অনিওশেষ আলো-১ /৫ ফ্ডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।