Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৪ ফোকাস-এর মতো ছিলেন না । তার আসল পরিচয় ছিল, তিনি একজন সেনাপতি, একজন লড়াকু । যুদ্ধকৌশল ও রণবিদ্যায় তিনি বেশ নাম করেছিলেন যে, তিনি একটি ভয়ংকর শক্তিতে পরিণত হয়ে গেলেন। “আমি আমার মাকে মনমরা ও উদাসিনী দেখতে শুরু করলাম | সম্ভবত তারই ক্রিয়া ছিল যে, আমার মনে পড়তে শুরু করল, আমি আমার মাকে একসময় লুকিয়ে- লুকিয়ে নামায পড়তে দেখেছি । এক তো এই চেতনা বা অনুভূতি, অপরদিকে আমার মাঝে সামরিক চেতনা জেগে গিয়েছিল । আমি শুধু এটুকুই কামনা করতাম না যে, কোনো একজন সুদর্শন রাজকুমার আমাকে বিয়ে করে নেবে আর আমি তার রানি হয়ে জীবন যাপন করব । আমার অস্তিত্বে কেমন এক ধরনের আগুন ধরে গিয়েছিল তোমাকে আমি তা বলে বোঝাতে পারব না ।" ক কক শারিনার মস্তিষ্ক সেই আত্তন বুঝতে ব্যর্থ ছিল, যেটা তার অস্তিত্বে জলে উঠেছিল । হাদীদ তার এই উপাখ্যান শুনে যাচ্ছে। দুটা ঘোড়া পাশাপাশি মধ্যম গতিতে চলছে। সূর্য দিনমানের সফর শেষ করে দিগন্তের কাছাকাছি পৌছে গেছে । পার্বত্য এখাকার টিলা-টিপিগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। হাদীদ মাথায় গ্তব্য ঠিক করে রেখেছে আস্তাকিয়া । চল্লিশ-পঞ্চাশ পা পরপর টিলা-টিপি ঘোড়ার মোড় পালটে দিচ্ছে । কিন্তু হাদীদ তার দিকটা মাথা থেকে হারাতে দিচ্ছে না । শারিনা অনর্গল বলে যাচ্ছে । তার কণ্ঠে জলতরঙ্গের মতো বাজনার সুরও আছে, আবেগের জুলনও আছে । ভেতরের এই আগুনটা আসলে কী! শারিনা যখন বিষয়টা নিয়ে পর্যালোচনা শুরু করল, তখন তার মাথাটা ঘুলিয়ে গেল এবং তার জিহবায় জড়তা এসে গেল । মেয়েটা তার সমস্ত অতীত বিবৃত করেছে। কিন্তু তার চিন্তা- চেতনায় যে-বিপ্রব এসেছিল, তার সঠিক বিবরণ দিতে সে ব্যর্থ হলো। শারিনা জানে না, তার এই বিপ্রব মহান আল্লাহর বিরাট এক নেয়ামত, যেটি ভ্যাগ্যবানরা ব্যতীত আর কেউ পায় না। শারিনা নিরতিশয় সুন্দরী ও যুবতী এক রাজকন্যা । কিন্তু সে আপন অস্তিত্ব, স্বভাব- চরিত্র ও চিস্তা-চেতনাকে রাজসিকতা থেকে মুক্ত ও পবিত্র রেখেছে । রাজকীয়তার অর্থ হলো আল্লাহর বান্দাদের মাটির কীট মনে করা, বিলাসিতা আর ফেরাউনি চরিত্র । শারিনা না প্রেম-ভালবাসার খেলা খেলেছে, না নিজের রূপ-যৌবনকে দাবার গুটির মতো ব্যবহার করেছে। মেয়েটা সেই চেতনা ও অনুভূতির মাঝে ফেঁসে যেতে লাগল, যেটি তার চিন্তা- চেতনাকে জাগিয়ে তুলছিল । শারিনা হাদীদকে তার সৌভাগ্যের যে-উপাখ্যান শোনাচ্ছিল, সেটি মূলত এই পুরো ভূখণ্ডেরই কাহিনী । আজ যে-অঞ্চলটাকে ইরাক ও শাম বলা হয়, সেটা মিথ্যার দড্৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।