অনিঃশেষ আলো €& ৬৩ চিরদিনের জন্য দুনিয়া থেকে চলে গেলেন । হেরাক্ল রোমের সিংহাসন সামলে নিলেন এবং ফোকাস-এর রাজপরিবারকে প্রাসাদ থেকে বের করে দিলেন । “হেরাক্ল আমার মায়ের সঙ্গে কৃত প্রতিশ্রুতি পূরণ করলেন । তিনি মাকে বিবাহ করে নিলেন । কিন্ত এই বিয়ের মাধ্যমে পরিবর্তন শুধু এটুকু হলো যে, হেরাক্ল-এর স্ত্রীর সংখ্যা একজন বেড়ে গেল । এই বিবাহও একজন রাজার বিবাহ ছিল । কিন্তু এই বিবাহে আমার মায়ের খুব গর্ব ছিল । হেরাক্ল কিছু দিন তাকে বেশ মর্যাদা দিলেন। তার বিশেষ কারণটি ছিল, মা যদি ফোকাসকে বিষপান না করাতেন, তা হলে তার পক্ষে ফোকাসের সিংহাসন উলটানো সম্ভব ছিল না। “আমার অনুভূতি জেগে গিয়েছিল ৷ আমার উপর সবচেয়ে বেশি প্রভাব ছিল আমার মায়ের । তিনি নিজেকে হেরাক্ল-এর মহারানি ভাবতে শুরু করে দিয়েছিলেন এবং উঠতে-বসতে সব সময়ই বলতেন, ইরানিদের উপর জবাবি আক্রমণ চালিয়ে মিসর ও শামকে পুনর্বার রোমসাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিতে হবে । হেরাক্ল-এরও প্রত্যয় এটি-ই ছিল। আর একথাটি নিঃসন্দেহে বলা যায় যে, এরই জন্য হেরাকৃল ফোকাসকে ক্ষমতাচ্যুৎ করে নিজে সিংহাসনে আরোহণ করেছেন । “আমার উপর তার প্রতিক্রিয়া এই হলো যে, আমার মধ্যে জাতীয় মর্যাদাবোধ জেগে গেল ৷ আমি এতটা-ই উজ্জীবিত হয়ে উঠলাম, মনে আকাঙ্কা জাগতে লাগল, মেয়ে হয়ে জন্মানোর পর এখন তো আমার পক্ষে পুরুষ হয়ে যাওয়া সম্ভব নয় । আমার পক্ষে তো আর সেনাবাহিনীতে যোগ দিয়ে কাজ করার সুযোগ নেই । কিস্তু যৌবনে পদার্পণ করার পর আমি আমার মতো মেয়েদের নিয়ে একটি নারীফৌজ গঠন করব এবং তাদের নিয়ে ইরানিদের বিরুদ্ধে লড়াই করব । এভাবে আমার মধ্যে সামরিক চেতনা জাগ্রত হতে লাগল এবং এটি-ই আমার স্বভাবে পরিণত হয়ে গেল । হেরাক্ল ঘখন বাহিনী গঠন করে ইরানিদের উপর আক্রমণ চালালেন, সে-সময় আমি শৈশব অতিক্রম করে কৈশোরে পা রাখি। রক্তক্ষয়ী যুদ্ধ হলো। বিপুল হতাহতের ঘটনা ঘটল । হেরাক্ল অত্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন । কয়েকটি বছর সময় ব্যয় করে তিনি তার বাহিনীটি প্রস্তুত করেছেন । অবশেষে ইরানিদের পা উপড়ে গেল। তারা পিছপা হতে-হতে মিসরও খালি হয়ে গেল, শামও খালি হয়ে গেল । এই দুটি রাজ্য আরেকবার রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল । “হেরাক্ল-এর চোখে আমার মায়ের মর্যাদা নিঃশেষ হয়ে গেল । সম্রাটের বোধহয় এতটুকুই মনে ছিল যে, তিনি এই মহিলাকে বিবাহ করেছিলেন । পরাজিত ইরানিদের অনেকগুলো সুন্দরী ও রূপসী তরুণী-যুবতী রোমানদের হাতে এসেছিল । তাদের কয়েকজনকে হেরাকুল-এর হেরেমে ঢুকিয়ে দেওয়া হলো । তত দিনে আমার মায়ের যৌবনে ভাটা পড়তে শুরু করেছিল । হেরাক্ল রাজা ছিলেন বটে; কিন্তু দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।