Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ 256
📝 Text 📖 PDF

অনিঃশেষ আলো ৬ ৬২ থেকে তিনি সেরে উঠবেন না এবং খুবসন্ভব আট-দশদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করবেন । কাজেই ভালো হবে, আপনারা আমার সঙ্গে চলে আসুন এবং এই গৃহযুদ্ধের অবসান ঘটুক | অযথা নিজেরা-নিজেরা প্রাণহানি ঘটিয়ে লাভ কী । কিন্তু তারা এই প্রস্তাবে সম্মত হলো না । স্ম্াটের উপর তাদের প্রবল আস্থা ছিল এবং তার সমর্থন ও সহযোগিতার বিনিময়ে পুরস্কার লাভের আশা পোষণ করছিল । ফলে হেরাক্ল-এর কোনো কথা-ই তাদের মাঝে ক্রিয়া করল না। “তারা সম্ভবত ভুলে গিয়েছিল, হেরাক্ল-এর মস্তিষ্ক অত্যন্ত প্রখর এবং তার বিছানো জাল কারও চোখে পড়ে না । যে-ই আসে, সে-ই তার ফাঁদে আটকে যায় । হেরাক্ল এমন চাল চালল যে, দুই সেনাপতি তার ফাঁদে এসে পড়ল । তিনি তাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করলেন । তাদের যে-কজন সৈনিক ছিল, তারা বেকার হয়ে পড়ল। হেরাক্ল তাদের হুমকি দিয়ে রেখেছিলেন, যদি তোমরা অস্ত্রসমর্পণ না কর, তা হলে আমি তোমাদের একজনকেও জীবিত রাখব না । এখন যখন তাদের কমান্ড দেওয়ার মতো কেউ রইল না, তখন তারা অস্ত্রসমর্পণ করল । “আরও তিন-চার দিন কেটে গেল । বিষের ক্রিয়ায় ফোকাসের দৈহিক ও মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেল । এবার তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন । অবশেষে হেরাক্ল তাকে নিজের পক্ষে শাহী ফরমান লিখে দিতে বাধ্য করলেন ৷ “স্ঘ্রট ফোকাস বিছানায় পড়ে কাতরাচ্ছেন। সুস্থতা ও জীবনের ভিক্ষা চাইছেন তিনি । বিলাসিতাপুজারি মানুষ এই জগত থেকে সহজে যেতে চায় না । ফোকাস হেরাক্ল-এর কাছে অনুনয়-বিনয় করলেন, তুমি চিকিৎসা করিয়ে আমাকে সুস্থ করে তোলো । তিনি বলছিলেন, আমার শরীরটা ভেতর থেকে কেটে টুকরা-টুকরা হয়ে যাচ্ছে । একটা জীবন্ত লাশে পরিণত গিয়েছিলেন তিনি । ডাক্তার অন্ধকারে হাত-পা ছুড়ছিলেন | কোন ব্যাধিটা স্ম্রাট ফোকাসকে এভাবে ভেতর থেকে খেয়ে ফেলছে, তারা ধরতে পারছিলেন না। হেরাক্ল তাকে আশ্বাস দিলেন, ঠিক আছে; আমি আপনাকে চিকিতসা করাব এবং আপনি ঠিক হয়ে যাবেন । কিন্তু শর্ত হলো, ফরমান জারি করে দিন । “আরও একটা দিন কেটে গেল । ফোকাস অনুভব করতে লাগলেন, তার শরীরের ভেতরটায় যেন আগুন ধরে গেছে। এই অবস্থায় হেরাক্ল তার থেকে ফরমান লিখিয়ে নিলেন এবং ঘোষকের মাধ্যমে রাজ্যময় এই ফরমান ঘোষণা করিয়ে দিলেন। হেরাক্ল সিংহাসনে অধিষ্ঠিত হলেন এবং ফোকাসকে রাজকীয় মর্যাদায় হলেই থাকতে দিলেন । তিনি জানতেন, ফোকাস আর দু-চারদিনের মেহমানমাত্র । হলোও তা-ই। একদিন সম্রাট ফোকাস জীবনের শেষ প্রশ্বাসটি গ্রহণ করলেন এবং দড$৮৬$.2111001109.0011

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.