অনিঃশেষ আলো $ ৬১ “মা প্রস্তুত হয়ে গেলেন এবং কীভাবে স্ম্রাটকে হত্যা করা যায় ভাবতে লাগলেন । অবশেষে সিদ্ধান্ত নিলেন, তাকে বিষ পান করাবেন । বিষয়টা হেরাক্লকে অবহিত করা হলো । আমার মায়ের জন্য কাজটা খুব সহজ ছিল । হেরাক্ল এমন এক ধরনের বিষ সংগ্রহ করে আমার মায়ের কাছে পৌছিয়ে দিলেন, যে কাজ করে ধীরে- ধীরে ৷ ভেতর থেকে দেহটা কুরে-কুরে খেয়ে ফেলে এবং বারো থেকে চৌদ্দ দিনের মধ্যে আক্রান্ত মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে । কিন্তু তথ্যটা কেউ জানতে পারে না, লোকটা কীসে মারা গেল । ডাক্তাররাও ব্যাপারটা ধরতে না পেরে বলে দেন, এ রহস্যময় একটা ব্যাধি । “একরাতে আমার মা মদের সঙ্গে মিশিয়ে সম্রাট ফোকাসকে এই বিষ খাইয়ে দিলেন । পরদিন হেরাক্লকে সংবাদ জানালেন, বিষ সম্রাটের পেটে চলে গেছে। হেরাক্ল ফৌজের কমান্ডার-ইন-চিফ ছিলেন । গোটা বাহিনীর উপর তার আদেশ চলত । তিনি বাহিনীর কিছু সৈনিককে আলাদা ডেকে আদেশ দিলেন, তোমরা রাজপ্রাসাদ ঘিরে ফেলো । সঙ্গে-সঙ্গে তার আদেশ পালিত হলো । হেরাক্ল সম্রাটের কাছে গিয়ে বললেন, আপনি ক্ষমতা থেকে ইস্তফা দিন এবং রাজক্ষমতা আমার নামে লিখে দিন। “সব কজন সেনাপতি-ই হেরাক্ল-এর দলে যোগ দিল । কিন্তু হেরাকুল পরে জানতে পারলেন, দুজন সেনাপতি মূলত ফোকাসের সমর্থক । ফৌজের বিপুলসংখ্যক সদস্যকে তারা সম্রাট ফোকাসের ব্যক্তিগত বাহিনী বানিয়ে রেখেছে। “তারা হেরাক্ল-এর পরিকল্পনা জেনে ফেলল । ফলে তারা ফৌজের যে-অং তাদের অনুগত ছিল, তাদের তৈরি করে নিল । তারা প্রাসাদ অবরোধকারী বিদ্বোহী সেনাদের উপর আক্রমণ চালাল | হেরাক্ল-এর সৈন্যরা জোরালোভাবে তাদের মোকাবেলা করল । “হেরাক্ল দেখলেন, সম্রাটের দেহে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে এবং তিনি ভেতরে-ভেতরে কষ্ট পেতে শুরু করেছেন । হেরাক্ল তাকে বললেন, আপনার আয়ু আর বেশি বাকি নেই । জীবনের আর কয়েকটা দিন অবশিষ্ট আছে মাত্র ! কাজেই আপনি আমার নামে ফরমান লিখে দিন এবং নিজে সম্মানের মৃত্যু বরণ করুন । তারপর হেরাক্ল হুমকির সুরে বললেন, কিন্তু যদি আপনি তা না করেন, তা হলে আপনার লাশ শহরের অলি-গলিতে ঘোরানো হবে এবং পরে জঙ্গলে ফেলে দেওয়া হবে । হেরাক্ল চিন্তা করলেন, বিদ্রোহ তখন শুরু করা হবে, যখন সম্রাট ভেতর থেকে দুর্বল হতে শুরু করবেন । “হেরাক্ল-এর নিয়ন্ত্রণাধীন বাহিনীর সেনাসংখা ছিল বেশি হাজার | তিনি সম্রাটের সমর্থক সেনাপতি দুজনকে নির্জনে ডেকে বললেন, আমি জানতে পেরেছি, সম্রাট এমন একটা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, যার কোনো নিরাময় নেই । এই রোগ দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।