অনিঃশেষ আলো $ ৬০ তারা পুরোপুরি উদাসীন ছিল । কিন্তু এই পরাজয়ে আমি অতটা ব্যথিত হয়েছি, যতটা ব্যথা পেয়েছিলেন সম্রাট হেরাক্ল। হেরাক্ল আমাকে খুব ম্লেহ করতেন। আমার মায়ের সঙ্গে তার খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল । প্রথম-প্রথম যখন মা হেরাকৃল- এর সঙ্গে দেখা করতে যেতেন কিংবা হেরাক্ল আমার মায়ের সঙ্গে দেখা করতে আসতেন, তখন মা আমাকে সাথে রাখতেন । কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর মা আমাকে দুজনের মধ্যখান থেকে সরিয়ে দিলেন। বড় হয়ে আমি জানতে পারলাম, আমার মা হেরাক্ল-এর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে রেখেছেন । অবশ্য এটি কোনো বিরল ঘটনা ছিল না । রাজপ্রাসাদগুলোতে এ-জাতীয় সম্পর্ক ও বন্ধুত্ব সচরাচর ছিল । সম্রাট ফোকাস তো আর অত খবর রাখতেন না। 'আমি বড় হয়ে জানতে পেরেছি, হেরাক্ল সমর ফোকাসকে ইরানিদের উপর জবাবি আক্রমণ চালানোর জন্য খুব উসকানি দিতে থাকেন । কিন্ত ফোকাস বিষয়টি বরাবরই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন । ফলে হেরাক্ল সম্রাট ফোকাসের সিংহাসন উলটে দেওয়ার ষড়যন্ত্র আটলেন । এ-লক্ষ্যে তিনি অন্যান্য সেনাপতিদেরও দলে ভিড়িয়ে নিলেন । সম্রাট ফোকাস এই পরাজয়ের দায়ভার সব সময় সেনাপতিদের উপর চাপাতেন । ফলে তারাও সম্রাটের উপর ক্ষুব্ধ ছিল ৷ এবার প্রতিশোধ নিতে তারা হেরাকলের দলে যোগ দিল । তারা বিদ্বোহের জন্য প্রস্তুত হয়ে গেল । “হেরাক্ল ভেবেছিলেন, তিনি যদি ফোকাস-এর সিংহাসন উলটে দেওয়ার চেষ্টা করেন, তা হলে গৃহযুদ্ধ বেঁধে যাবে এবং তাতে সাম্রাজ্যের বেশ ক্ষতি হবে । আর এই গৃহযুদ্ধ ছাড়া ফোকাসকে ক্ষমতাচ্যুত করার একটামাত্র পথ হলো, কোনো এক উপায়ে তাকে হত্যা করতে হবে । “কিন্ত স্ম্রট ফোকাসকে হত্যা করা অসম্ভবের মতো বিষয় । তিনি সব সময় বিলাসিতায় ডুবে থাকেন এবং তার চার পাশে দেহরক্ষীদের প্রাচীর দাঁড়িয়ে থাকে । আমার ধারণা, স্ম্রাট জেনে ফেলেছিলেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। হেরাক্ল-এর সঙ্গে তার সম্পর্কে টানাপড়েন তৈরি হয়ে গিয়েছিল । সম্রাট ফোকাস হেরাক্লকে ভয় করতেন তাতে কোনো সন্দেহ নেই । “আমার মা হেরাক্ল-এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন এবং তাদের বন্ধত্ আগেরই মতো চলছিল । কিন্তু হেরাক্ল আমার মাকে তার পরিকল্পনার কথা কখনও বলেননি । একদিন মা সন্দেহের উপর ভিত্তি করে জিজ্ঞাসা করলে হেরাক্ল অস্বীকার করলেন । মা তাকে বললেন, লোকটার প্রতি আমার মনে এতটাই ঘৃণা জন্মে গেছে যে, আমি তাকে হত্যা করার ভাবনা ভাবছি। কিন্তু এর জন্য আমার কারও পৃষ্ঠপোষকতা দরকার | এবার হেরাক্ল তার গোমর ফাঁস করে দিলেন । বললেন, ঠিক আছে, তুমি তাকে যেকোনো উপায়ে হত্যা করো; আমি তোমাকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেব । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।