অনিঃশেষ আলো $ ৫৯ আস্তরিকভাবেই প্রভাবিত হয়ে পড়েছিলেন এবং মুসলমান হয়ে গেলেন । আমার মা তখন খুব ছোট ছিলেন । তিনি আমাকে বলেছেন, তার যখন ভালো-মন্দ বুঝবার মতো বয়স হলো, তখন তাকে ধর্ম বিষয়ে জ্ঞানদান শুরু হলো । ইসলাম তার শিরায়-শিরায় ঢুকে গিয়েছিল । কিন্তু তার দুর্ভাগ্য যে, তিনি অপতহৃতা হয়ে গেলেন এবং একজন ধিস্টান রাজার স্ত্রী হয়ে গেলেন । রাজা-বাদশাহদের কোনো ধর্ম থাকে না। আমার মায়ের এও একটা বেদনা যে, তিনি মুসলমানও থাকতে পারলেন না। কিন্তু তিনি খ্রিস্টধর্মও গ্রহণ করলেন না। 'আমি জন্ম নিলাম এবং রাজকন্যাদের মতো প্রতিপালিত হলাম । এতে কোনো সংশয় ছিল না যে, আমি একজন রাজকন্যা । যখন তিন-চার বছর বয়স হলো, আমার মনে আছে, তখন আমার মাকে লুকিয়ে-লুকিয়ে নামায পড়তে দেখেছি। কিন্ত আমার বয়স যখন পীচ-ছয় বছর হলো, তখন দেখলাম, মা আমার মদপান করছেন এবং নামায ছেড়ে দিয়েছেন । শয়তানদের রাজমহলে অবস্থান করায় তার প্রকৃতি-ই বদলে গেল এবং তিনিও শয়তান-স্বভাবের মানুষ হয়ে গেলেন । আমি তোমাকে সেসব যড়যন্ত্র-চক্রান্ত ও রাজনীতিবাজির উপাখ্যান শোনাচ্ছি না, যেগুলো রাজা-বাদশাহদের প্রাসাদের সাধারণ কর্ম । আমার মা আমাকে এসব ইবলিসি আচরণ- তার নিজেরও, সম্রাট ফোকাস-এর অন্যান্য স্ত্রীদেরও- আমাকে সবিস্তার শুনিয়েছেন। “তুমি তো জান, ইরানিরা অগ্নিপুজক জাতি এবং রোমের সঙ্গে পাল্লা দেওয়ার মতো একটি সামরিক শক্তি । আমি ভেবে বিস্মিত হই, মুসলমানরা এই ইরানিদের কীভাবে ইরাক থেকে উচ্ছেদ করে পঙ্গু বানিয়ে বসিয়ে দিল! তারা হঠাৎ রোম সাম্রাজ্যের উপর আক্রমণ করে বসল আর দেখতে-না-দেখতে মিসর ও শাম দখল করে নিল আর সম্রাট ফোকাস স্বদেশ ছেড়ে পালিয়ে গেল! “হেরাক্ল রোম সাম্রাজ্যের সেনাপতি ছিলেন । সেনাপতি তো আরও ছিল । কিন্তু হেরাক্ল ছিলেন সবার উপরে ও সবচেয়ে বিখ্যাত । কারণ, সামরিক যোগ্যতা ও দক্ষতায় তার সম্মুখে দীড়াবার মতো কেউ ছিল না। তার খ্যাতি ও মর্যাদার আরও একটি কারণ এই ছিল যে, তিনি রাজপরিবারের সদস্য ছিলেন। ইরানিরা রোমানদের পরাজিত করেছে এ-বিষয়টা তিনি মেনে নিতে পারলেন না। তিনি জানতেন, এই পরাজয়ের প্রকৃত কারণ সম্রাট ফোকাস-এর বিলাসী রাজত্ব । ইরানিদের তিনি সব সময় হিসাবের বাইরে রেখেছেন এবং আপন সাম্রাজ্য সম্পর্কে উদাসীন ছিলেন । “আমার বয়স তখন ছয় কি সাত বছর | এই বয়সের শিশুর অতটা বোঝে না, যতটা বুঝ আমার অস্তিফ্কে বসে গিয়েছিল । শক্ররা আমাদের এই বিশাল সাম্রাজ্য থেকে উৎখাত করে দিয়েছে, আমার বয়সী শিশুরা এই বিষয়টা মাথায়ই নেইনি | এ-বিষয়ে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।