অনিঃশেষ আলো $ ৫৮ মিসর যাব এবং তোমাদের সবাইকে নিয়ে যাৰ । তিনি সপরিবারে মিসর গেলেন । আমার মা-ও সঙ্গে ছিলেন। তার ছোট দুটি ভাই ছিল । একচাচাও সঙ্গে ছিলেন। এসব কাহিনী আমাকে আমার মা শুনিয়েছেন। “অনেক বড় কাফেলা ছিল । কাফেলার অধিকাংশ সদস্য ব্যবসায়ী ছিল । আর নানা ধরনের বাণিজ্যপণ্যের তো কোনো শুমারই ছিল না। মরুতস্কররা এ-ধরনের কাফেলার সন্ধানে ওৎ পেতে থাকে । তারা এই কাফেলাটার সন্ধান পেয়ে গেল। কিছুদিন পর কাফেলা শাম দেশে প্রবেশ করল । তখন একস্থানে দস্যুরা কাফেলাটা আটকে ফেলল । কাফেলালুষ্ঠনের ঘটনা তো আজও ঘটছে। আর তুমি তো জান কাফেলা কীভাবে লুষ্ঠিত হয় । “মা আমাকে বলেছেন, দস্যুরা সংখ্যায় ছিল অনেক । মনে হচ্ছিল, যেন আকাশ থেকে শকুনের পাল আর মাটি থেকে হাজার-হাজার নেকড়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে । আমার মা যুবতীও ছিলেন আবার এত রূপসীও যে, একবার চোখ পড়লে আর ফিরতে চাইত না। এক দস্যু মাকে তুলে নিয়ে গেল । তার পিতা ও ভাইদের পরিণতি কী হয়েছিল তিনি বলতে পারেন না। দসুযুরা আমার মাকে অপহরণ করে নিয়ে গেল । “আমি কল্পনা করতে পারি, সেই তরুণ বয়সে আমার মায়ের মূল্য হিরার চেয়ে কম ছিল না। সাধারণ কোনো মেয়ে হলে খোলা বাজারে বিক্রি হয়ে যেতেন । কিন্ত তিনি রাজা-বাদশাহদের পছন্দের জিনিস ছিলেন । *সে-সময় মিসর ও শামে রোমানদের শাসন ছিল আর রাজা ছিলেন ফোকাস । রাজার মতো রাজা ছিলেন তিনি । সারাক্ষণ বিলাসিতায় ডুবে থাকতেন । নিজেকে খোদা মনে করতেন এবং মানুষ তাকে সেজদা করত । “দস্যুরা তার কাছে পৌছার মতো সুযোগ অর্জন করে আমার মায়ের একটা ঝলক তাকে দেখাল । দেখে তিনি আত্মহারা হয়ে গেলেন । এমন নারী বোধহয় জীবনে আর দেখেননি । মুখ-চাওয়া দামে তিনি আমার মাকে ক্রয় করে নিলেন । “সেসব রাজা-বাদশার বিয়ের ধার ধারতে হতো না। যখন যে-নারীকে ভালো লাগত, তাকেই সাময়িক ৰা স্থায়ী রক্ষিতা বানিয়ে মহলে রেখে দিতেন । কিন্তু সম্রাট ফোকাস আমার মায়ের ব্রপ-যৌবনে এতই প্রভাবিত হলেন যে, তিনি তাকে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ করে নিলেন । কিন্তু আমার মা একবিন্দুও খুশি হলেন না যে, তিনি এমন একজন প্রতাপশালী রাজার রানি হয়ে গেলেন । বয়সইবা তার কী ছিল । পিতা ও ভাইদের কথা তার মনে পড়ত এবং নির্জনে বসে-বসে কাদতেন। “তার আরেকটা ব্যথা এই ছিল যে, তিনি মুসলমান ছিলেন । পিতামাতা অল্প কদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন । তার পিতা কোনো প্রলোভন বা কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করার মতো মানুষ ছিলেন না । এই ধর্মটির প্রতি তিনি ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।