Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৬ হতভাগা লোকটা আর সোজা হয়ে দীড়াতে পারল না। ওখান থেকেই একদিকে কাত হয়ে মাটিতে লুটিতে পড়ল । শারিনা তার পাশে দীড়িয়ে দৃশ্যটা অবলোকন করল । মৃত্যু লোকটাকে সোজা করে ভূতলে শুইয়ে দিল । শারিনা লাশের প্রতি ঝুকৈ তার পরিধানের কাপড় দ্বারা রক্তমাখা খঞ্জরটা পরিষ্কার করে খাপে ভরে নিল। লোকটার কোমরে চামড়ার পেটির সঙ্গে একটা তরবারি বীধা ছিল। শারিনা পেটিটা খুলে তরবারি ও পেটি দুটাই হাদীদের হাতে দিয়ে বলল, এগুলো কোমরে বেঁধে নাও । “এখন আর তুমি নিরস্ত্র থাকবে না'_ শারিনা প্রফুল্ল মনে বলল- “আমার কাছে তো খশ্জর আছেই ৷" “ওকে কোন পাপের শাস্তি দিলে? হাদীদ জিজ্ঞেস করল। “এখানে আর দীড়ানো যাবে না'- শারিনা বলল- “আমরা এখনও ঝুঁকির মধ্যে আছি।' বলেই শারিনা ঘোড়ার পিঠে চড়ে বসল এবং লাগামে ঝাকুনি দিল । ঘোড়া চলতে শুরু করল | এবার শারিনা বলল, “এই লোকটা আমাদের জন্য হুমকি হয়ে দাড়াতে পারত | এ মহলের ভূত্য ৷ এখান থেকে ছুটে যেত এবং আমার মায়ের সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় তাকে বলে দিত, আমি একব্যক্তির সঙ্গে অমুক দিকে চলে গেছি । আর মা তৎক্ষণাৎ আমাদের পেছনে লোক পাঠিয়ে দিতেন । তখন আমার তো কেউ কোনো ক্ষতি করতে পারত না; কিন্তু তোমাকে তারা হত্যা করে ফেলত ।' “এবার বলো তুমি কে'- হাদীদ জিজ্ঞেস করল- “আমাকে জিজ্ঞেস করা ছাড়াই আমার নামটা তোমার জানা আছে । বলো, তোমার নাম কী? আর আমি একথাটাও অবশ্যই জিজ্ঞেস করব, আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? “আমার নাম শারিনা'- শারিনা বলল- “আমি রাজপরিবারের সদস্যা । আমার মা সম্রাট হেরাক্ল-এর স্ত্রী; কিন্তু আমি তার কন্যা নই। তার আগে রোমের সম্রাট ছিলেন ফোকাস । আমি তার মেয়ে । আর আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, না? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে আগেই দিয়েছি যে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি না- আমি তোমার সঙ্গে যাচ্ছি । আরেকবার শুনে নাও- তুমি আমাকে তোমাদের বাহিনীতে নিয়ে যাও।' “কিন্তু কেন?_ হাদীদ জিজ্ঞেস করল'- “আমার সঙ্গে তোমার সম্পর্ক কী? আমি কি সন্দেহ করব না যে, তুমি আমাকে এমন এক প্রয়োজনে নিয়ে যাচ্ছ, যা আমার জন্য সঙ্গত হবে না?' “তুমি পুরুষ । তোমার কাছে তরবারি আছে'- শারিনা মিটিমিটি হেসে বলল- “যখনই ও যেখানেই শঙ্কা অনুভব করবে, আমাকে হত্যা করে ফেলবে ।' দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।