অনিঃশেষ আলো $ ৫৫ কয়েদির নাম হাদীদ ইবনে মুমিন খাযরাজ | খাযরাজ আরবের বড় ও বিখ্যাত একটি গোত্রের নাম । হাদীদ এই গোত্রের সদস্য । হেরাক্ল-এর কারাগার লোকালয় থেকে খানিক দূরে | সম্মুখ জনমানবহীন মরু- অঞ্চল । কিছুদূর পর্যস্ত শারিনা ঘোড়ার পিঠে উপবিষ্ট থাকল আর হাদীদ তার কথামতো ঘোড়ার লাগাম ধরে হাটতে থাকল | অপরিচিত কেউ দেখলে নির্ঘাত মনে করত, আরোহী মেয়েটি কোনো মন্ত্রী কিংবা ধনাঢ্য কোনো পিতার কন্যা আর সঙ্গের পুরুষ লোকটা. তার ভূত্য ৷ হাদীদ পথে শারিনাকে জিজ্ঞেস করেছিল, আমরা কোথায় যাচ্ছি । শারিনা উত্তর দিয়েছিল, কোনো কথা না বলে সামনের দিকে এগুতে থাকো। হাদীদ কোনো প্রকার ভয় পায়নি এবং তার মনে কোনো আশঙ্কাও জাগেনি । লোকটি সুদর্শন যুবক । দেহে তার প্রবল শক্তি আছে । আছে উচ্ছুলতাও | কয়েদখানা থেকে বের হয়ে কিছু পথ অতিক্রম করার পর দুজন জগতের দৃষ্টির আড়ালে চলে গেল । এখান থেকে উঁচু অঞ্চল শুরু । আশেপাশে এদিক-ওদিক ছোট-বড় কিছু নিচু এলাকাও আছে । মাঝে-মাঝে টিলা-টিপি, ঝোপঝাড় ও গাছ- গাছালিও চোখে পড়ছে। এখানে নিয়মতান্ত্রিক কোনো রাস্তা নেই। কোনো পাকডন্ডিও নেই । স্পষ্ট বোঝা যাচ্ছে, এপথে মানুষ কমই চলাচল করে। তারা আরও সামনে এগিয়ে গেল । এখানে একব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে দীড়িয়ে আছে । শারিনা তার কাছে গিয়ে ঘোড়াটা থামিয়ে দিল । লোকটা মধ্যবয়সী একজন পুরুষ । শারিনা ঘোড়ার পিঠ থেকে নামতে-নামতে সে তার ঘোড়াটা নিয়ে আরও কাছে এগিয়ে এল । | “তুমি এই ঘোড়াটাতে চড়ে বসো ।' শারিনা হাদীদকে বলল । হদীদের বুঝতে কষ্ট হলো না, এটা সেই ঘোড়া, যার সম্পর্কে শারিনা কয়েদখানা থেকে বের হয়ে বলেছিল, সামনে গিয়ে তুমি আলাদা ঘোড়া পেয়ে যাবে । মধ্যবয়সী লোকটা নিশ্চয় শারিনার ভূত্য হাদীদ ঘোড়া চড়ে বসল । ূ ঘোড়ায় চড়ে বসে হাদীদ শারিনার পানে তাকাল । শারিনা এখনও তার ঘোড়ায় সাওয়ার হয়নি । মধ্যবয়সী লোকটা তার সম্মানে এতটাই ঝুঁকে গেল যে, লোকটা কুকুর অবস্থায় চলে গেল । শারিনা একজন রাজকন্যা । এই লোকটা তার চাকর বা সহিস । তা ছাড়া তার এই আশাও আছে, রাজকুমারী তাকে পুরস্কৃত করবেন । রাজকুমারীকে কুর্নিশ জানিয়ে লোকটা এখনও সোজা হয়ে দীড়ায়নি । এরই মধ্যে রাজকুমারী তাকে তার পুরস্কারটা বুঝিয়ে দিল । রাজকুমারী ঝট করে পরিধানের কাপড়ের মধ্যে হাত ঢুকিয়ে একটা খগ্জর বের করল এবং অস্ত্রটা উচু করে ধরে অমনি সেটা লোকটার পিঠে সেঁধিয়ে দিল। লোকটা সোজা হয়ে দীড়াতে-না- দীড়াতেই খঞ্জরটা বের করে আবারও ঠিক আগের জায়গায় আঘাত হানল । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।