অনিঃশেষ আলো $ ৫৪ অপরাধ করেন, তা হলে তাকেও সেই শাস্তি বরণ করে নিতে হয়, যে-শাস্তি পেতে হয় একজন সাধারণ নাগরিককে । “মহান স্ম্রাট! অপরদিকে আপনি এখানকার অবস্থা দেখুন । আপনার রাজপরিবারের সদস্যসংখা গণনা করুন । আমাদের জন্য এমন কোনো আদেশ নেই যে, আমরা এদের কারও আজ্ঞা পালন করব না। আমি যদি এদের কারও আদেশ অমান্য করি, তা হলে আমাকে সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হবে, আজ আমি যার জেলার । আপনি একথাটিও মাথায় রাখুন যে, রাজকুমারীর সঙ্গে বেরিয়ে-যাওয়া-কয়েদিটাকে আপনি অতিথির মতো রাখতে আদেশ করেছিলেন । রাজকুমারী শারিনা তাকে সঙ্গে করে নিয়ে যেতে এলেন এবং বললেন, সম্রাট একে তলব করেছেন । তখন আর আমার এই আদেশ অমান্য করার কোনোই উপায় ছিল না।' পু “অপর তিন মুসলমান কয়েদির এসব সুবিধা বন্ধ করে দাও'- হেরাক্ল বললেন- “ওদের পাতাল কক্ষের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখো । ওখানেই ওরা মরে পঁচে- গলে যাক।' | হেরাক্ল্ডএমন এক সুরে, এমন এক ভঙ্গিতে আদেশটি জারি করলেন, যেন তিনি ঘুমের মধ্যে কথা বলছেন । এমন ধারণাও করা অসঙ্গত ছিল না যে, জেলারের বক্তব্য তিনি পুরোপুরি শোনেনইনি | পরাজয়ের পাহাড় এসে তাকে চেপে ধরেছে । শাম বিশাল একটি রাজ্য ছিল । সেটি মুসলমানদের ঝুলিতে চলে গেছে। “আপনি কি ওদের ধাওয়া করার আদেশ দেবেন না?' শারিনার মা জিজ্ঞেস করলেন। “না'_ হেরাক্ল নিষ্প্রাণ কণ্ঠে বললেন- 'সেই সকালে বেরিয়েছে ৷ এতক্ষণে বহুদূর চলে গেছে । আর আমাদের এ-ও তো জানা নেই যে, ওরা কোন দিকে গেছে ।' শারিনার মা এটা-ওটা বলছেন আর হেরাক্ল তার কোনো কথার অসম্পূর্ণ উত্তর দিচ্ছেন, আবার কোনোটির উত্তরে তার মুখপানে তাকিয়েই মুখ ফিরিয়ে নিচ্ছেন । হেরাক্ল জেলারকে কী একটা ইঙ্গিত করলেন কিংবা সে ধরে নিয়েছে, তার মুক্তি মিলে গেছে । তাই সে মোড় ঘুরিয়ে ধীর পদক্ষেপে কক্ষ থেকে বেরিয়ে গেল । “ও চলে গেছে'- শারিনার মা বললেন- “আপনি ওকে ক্ষমা করবেন না ।" , যেতে দাও'- হেরাক্ল বললেন_ “আমি ভবিষ্যতের চিন্তায় বিচলিত । তুমি আমাকে আগামী দিনের ভাবনা ভাবতে দাও ।' চা সূর্য ডুবে গেছে অনেক আগে । রাত গভীর হয়ে গেছে । এতক্ষণে শারিনা রুহা ছেড়ে বহু দূর চলে এসেছে । তার সফরের একটি দিন অতিক্রান্ত হয়েছে । মুসলমান ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।