Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৩ আমাকে আপনি দান করেছেন । তাই মৃত্যুর আগে আপনার সেই নিমককে হালাল করা আমি আমার কর্তব্য মনে করছি । এ-ই একটি প্রতিদান, যেটি আমি আপনার পায়ে অর্পণ করতে চাই । এটি কোনো সোনা-চাদির ভাণ্ডার নয়- কয়েকটি শব্দমাত্র । আপনি যদি আমার এই উপটৌকনগুলো সাদরে গ্রহণ করে নেন, তা হলে আপনার ও আপনার সাম্রাজ্যের জন্য খুবই কল্যাণকর প্রমাণিত হবে 1 হেরাক্ল অপলক চোখে চুপচাপ লোকটির পানে তাকিয়ে আছেন। তার এই নীরবতার অর্থ এ ছাড়া আর কিছু নয় যে, তিনি জেলারকে ক্ষমা করবেন না । কিন্তু মৃত্যু জেলারের উপর ভীতি ও অনুশোচনা সৃষ্টি করার পরিবর্তে তার মাঝে সাহসিকতা তৈরি করে দিল । “আপনার কাছে আমি জীবনের ভিক্ষা চাইব না'- জেলার বলল- “আদেশ মান্য করা আমাদের কর্তব্য । এখানে আদেশ একজন থেকে আসে না; বরং রাজপরিবারের অনেকের পক্ষ থেকে আদেশ আসে । আমরা কারুরই আদেশ অমান্য করার দুঃসাহস দেখাতে পারি না। আমি জানি, কারাগারে তিন-চারজন মুসলমান কয়েদিকে আপনি অতিথির মতো রেখেছেন । লোকগুলোর সঙ্গে কেন ভালো আচরণ করা হচ্ছে, তা-ও আমার জানা আছে । আপনি তাদের থেকে জানতে চাচ্ছিলেন, মুসলমানরা এত অল্পসংখ্যক মানুষ রোমের এমন বিশাল শক্তিটিকে কীভাবে এমন তছনছ করে দিল যে, তারা এখন কোথাও দীড়াতেই পারছে না। হতে পারে, তাদের দ্বারা আপনি আরও গুরুত্পূর্ণ কোনো কাজ নিতে চাচ্ছেন। তা অবশ্য আমার জানাও নেই, জানবার আবশ্যকতাও নেই । আমি তাদের দুবার এই প্রশ্নটি করেছিলাম । তারা যে-উত্তর দিয়েছে, সেটি আমার অন্তর গ্রহণ করে নিয়েছে । আর এখন আমি সেই উত্তরটি-ই আপনার সম্মুখে উপস্থাপন করতে চাই । “তারা বলেছে, ইসলামে কোনো রাজা থাকেন না । তাদের মাঝে রাজপরিবার বলতে কিছু নেই। রাজত্ব শুধুই আল্লাহ্‌র । মুসলমানরা তাঁর বিধান মান্য করে এবং তাঁরই পথে চলে । তারা আমাকে বলেছে, তারা লড়াইও করে আল্লাহকে উপস্থিত জ্ঞান করে এবং তার সন্তুষ্টির খাতিরে | দুই কি তিনজন মুসলমানও যদি একত্র হয় কিংবা ভ্রমণে বের হয়, 'ঢা হলে সবার মধ্য থেকে একজনকে তারা নেতা বানিয়ে নেয় এবং তারপর তার কথামতো চলে । তাদের বাহিনীর সালার আমিরও, আবার ইমামও । তারা আমাকে বলেছে, তাদের রাসূলও তীর সঙ্গীদের সাথে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন । এখন তাদের একজন খলীফা আছেন, যাঁর প্রতিটি আদেশ- নিষেধকে তারা সবাই শিরোধার্য মনে করে । কিন্তু তিনিও পরামর্শ ছাড়া কোনো আদেশ-নিষেধ জারি করেন না । খলীফার, কোনো নেতার, কোনো সিপাহসালারের ্ত্রী-কন্যারা কোনো আদেশ জারি করতে পারেন না। তাদেরও কেউ যদি কোনো ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।