অনিঃশেষ আলো $ ৫২ সন্দেহ জাগল, ব্যাপার বোধহয় অন্যকিছু হবে_ বিশেষ কোনো ঘটনা ঘটেছে মনে হয়। হেরাক্ল-এর চোখে যে-ক্ষোভ উলে উঠেছিল, সেটি চোখেই মিলিয়ে গেল এবং নীরবতা তাকে ছেয়ে ফেলল । এই নীরবতার বুক চিড়ে কোন ঝড় উ্িত হবে, তা কেউ বলতে পারছে না। এক রাজকুমারী কারাগার থেকে একজন কয়েদিকে মুক্ত করিয়ে তাকে নিয়ে পালিয়ে গেছে, তাতে সম্রাট হেরাকল-এর কিছুই যায় আসে না । এ নিয়ে তার ভাবনার কোনোই কারণ নেই । কিস্তু যে-বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছে, সেটি হলো, এই মুসলমান কয়েদিটার বিশেষ এক গুরুত্ব ছিল। লোকটা সাধারণ কোনো সৈনিক ছিল না। মুসলিম বাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিল । আর লোকটা বেশ বিচক্ষণও ছিল । “আর এক রাজকন্যার কথায় তুমি তাকে মুক্ত করে দিলে!'_ হেরাক্ল জেলারকে বললেন- “তার পায়ের বেড়ি আর হাতের কড়া খুলে দিলে! এ আমাকে গ্রেফতার করাবার চক্রান্তও হতে পারে । আমাকে হতা করার গভীর কোনো ষড়যন্ত্র হতে পারে ।' জেলার চুপচাপ দীড়িয়ে আছে । সে মানসিকভাবে ধরেই নিয়েছে, তার জীবনের আর কয়েক মিনিট সময় অবশিষ্ট আছে মাত্র । কারণ, তার জানা আছে, হেরাক্ল- এর কাছে মৃত্যুদণ্ডই সবচেয়ে লঘু শাস্তি । “আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব'- হেরাক্ল বললেন- 'রাজকুমারীর সহযোগিতায় পলায়নকারী কয়েদিটা যদি ব্রিস্টান হতো, তা হলে আমার আশঙ্কার কোনো কারণ ছিল না। কিন্তু লোকটা মুসলমান । তুমি কি দেখছ না, এই মুসলমানরা আমাদের কোন পরিণতি পর্যস্ত পৌছিয়ে দিয়েছে? তুমি কি শ্রেফ একটা কারণ দর্শাতে পারবে, যার উপর ভিত্তি করে আমি তোমার এই প্রদক্ষেপকে যথাযথ বলে মেনে নিতে পারব? জ্যোতিষী যেভাবে নিজেকে মৃত্যুর মুখোমুখি দণ্ডায়মান দেখে হেরাক্লকে কিছু সত্য ও তিক্ত কথা শুনিয়ে দিয়েছিল, তেমনি জেলারও মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে তাকে কিছু তিক্তসত্য শুনিয়ে দিতে প্রস্তুত হয়ে গেল । সে নিশ্চিত হয়ে গেছে, এখান থেকে তার আর জীবন নিয়ে বেরুবার সুযোগ মিলবে না । কাজেই বেপরোয়া হয়ে সত্য বলার এ এক উপযুক্ত সময় । 'রোমের স্ম্রাট!'- জেলার বলল- “আমি যদি রাজকুমারীর আদেশ পালন না করতাম, তা হলে তিনি আমাকে হত্যা করে ফেলতেন। তাই আমি তার আদেশ মান্য করেছি। আর তারই অপরাধে এখন আপনি আমাকে মৃত্যুদণ্ডের আদেশ শোনাচ্ছেন । আপনার এই শাস্তি আমি বরণ করে নিলাম । আমি জানি, আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি আপনার অনেক নিমক খেয়েছি। এই মর্যাদা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।