Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫১ শারিনার মা সম্রাট হেরাক্ল-এর অন্যান্য স্ত্রীদের মতো একজন স্ত্রীমাত্র- রানি নন। হেরাক্ল তার কোনো স্ত্রীকে রানির মর্যাদা দেননি । কিন্তু তারপরও তারা আদেশ- নিষেধ চালাতে পারতেন এবং রাজক্ষমতাকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার অনুমতি ছিল । শারিনার মা তার একান্ত নিজম্ব এক কর্মচারীকে কারাগারে পাঠালেন যে, জলদি গিয়ে জেলারকে সঙ্গে করে নিয়ে আসো । তিনি ভেবেছিলেন, শারিনা যদি কারাগারে বা তার আশপাশ দিয়ে কোনো দিকে গিয়ে থাকে, তা হলে তথ্যটা জেলারের অবশ্যই জানা থাকবে । কিন্ত শারিনার সকল তথ্যই যে তার কাছ থেকে পাওয়া যাবে এমন আশা তিনি করেননি । জেলার আদেশ পাওয়ামাত্র ছুটে এল । শারিনার মা অস্থির চিত্তে ও বিচলিত কণ্ঠে তাকে শারিনা সম্পর্কে জিজ্ঞেস করলেন, ও কি কারাগারে গিয়েছিল? বা ওকে তুমি কারাগারের আশপাশ দিয়ে কোথাও যেতে দেখেছ? জেলার শারিনার মায়ের মুখের দিকে এমন এক দৃষ্টিতে তাকাল, যাতে প্রশ্নও ছিল, বিস্ময়ও ছিল । শারিনার মা যখন জানালেন, মেয়েটা সেই সকালবেলা বেরিয়ে গেল আর এখনও পর্যস্ত ফেরেনি, শুনে জেলারের মুখের রং বদলে গেল । “মহারানি!'- স্মাট হেরাক্ল-এর স্ত্রী হওয়ার কারণে শ্রদ্ধাবশত জেলার শারিনার মাকে “মহারানি' বলে সম্বোধন করা জরুরি মনে করল এবং বলল- “গত কাল সকালে সম্রাট এক মুসলমান কয়েদিকে ডেকে পাঠিয়েছিলেন । আজ সকালে রাজকুমারী শারিনা কারাগারে এসে ওই কয়েদিকে যুক্ত করিয়ে সঙ্গে করে নিয়ে গেল! বাইরে রাজকুমারীর ঘোড়া দপ্ডায়মান ছিল । তিনি সেই ঘোড়ায় সাওয়ার হলেন আর কয়েদিটা তার পাশে-পাশে. পায়ে হেটে গিয়েছিল! বলেছিলেন, সম্রাট নাকি ওকে নিতে তাকে পাঠিয়েছেন! শারিনার মা উক্ত মুসলমান কয়েদি সম্পর্কে ভালো করেই জানতেন তাকে ও তার দু- তিনজন সঙ্গীকে কী কারণে কারাগারে অথিতির মতো রাখা হয়েছে । এখন তিনি জানতে পারলেন, তারই মেয়ে তাদের একজনকে মুক্ত করিয়ে নিয়ে গেছে। সংবাদটা হেরাক্ল-এর কানে দেওয়া তিনি জরুরি মনে করলেন । কারণ, এটা কোনো ফড়যন্ত্রও তো হতে পারে, যে-বিষয়ে সম্রাটের অবহিত হওয়া আবশ্যক । শারিনার মা আশঙ্কা অনুভব করলেন, তথ্যটা যদি স্ম্রাট থেকে গোপন রাখা হয় আর কদিন পর অন্য কোনো উপায়ে তিনি বিষয়টা জানতে পারেন, তা হলে তাকে ও জেলারকে তিনি হত্যা করে ফেলবেন । শারিনার মা জেলারকে সঙ্গে করে পুনরায় হেরাক্ল-এর কক্ষে প্রবেশ করলেন। এবার সম্রাট তার প্রতি এমন রোষকষায়িত লোচনে তাকালেন, যেন উঠে এসে এক্ষুনি তার পেটে থঞ্জরটা সেঁধিয়ে দিবেন । কিন্তু জেলার সঙ্গে থাকায় তার মনে ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।