Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫০ “আপনি জানেন, ও আমার একমাত্র কন্যা'_ শারিনার মা ভিথিরিনীর মতো মিনতির সুয়ে বললেন- “আমি জানি না, মেয়েটা কোথায় চলে গেল! দেশের অবস্থা তো ভালো নয় ।' “তুমি এক কন্যার কান্না কাদছ'- হেরাক্ল বললেন- “তুমি একটা মেয়েকে খুঁজে ফিরছ। আর এখানে গোটা একটা দেশ আমার সাম্রাজ্য থেকে খসে পড়েছে! হেরাক্ল-এর যদি এই একটাযাত্র কিংবা দু-চারটা কন্যা থাকত, তা হলে না হয় তিনি বিচলিত হতেন যে, হায় মেয়েটার কী হলো! মেয়েটা আমার কোথায় গেল! কিন্ত তার তো হিসাবই নেই যে, তার কতটা রক্ষিতা আর কতজন স্ত্রী আছে। ছেলেমেয়ে কজন সেই হিসাব তো তার কাছে থাকবারই কথা নয় । তা ছাড়া এ- সময়ে তো তার রাজ্য ছাড়া আর কিছু মনেই নেই। বিগত অধ্যায়ে আপনারা পড়ে এসেছেন, হেরাক্ল পালিয়ে বেড়াচ্ছিলেন। মুদলামানরা তাকে শাম থেকে তাড়িয়ে দিয়েছে । এখন তিনি রুহায় এসে আশ্রয় গ্রহণ করেছেন এবং বিক্ষিপ্ত বাহিনীটাকে কীভাবে একক্রিত করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এমতাবস্থায় একজন রাজকন্যার নিখোজ হওয়ার ঘটনা তার কাছে বিচলিত হওয়ার মতো কোনো দুর্ঘটনা নয় । শারিনার মা সম্রাটের কথাগুলো শুনলেন এবং তার মানসিক অবস্থা আচ করলেন। তার নির্লিপ্ততা অনুভব করলেন । অবশেষে কিছু না বলেই মোড় ঘুরিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলেন । চে কে একজন শারিনার মাকে তথ্য দিল, আপনার মেয়েকে সকালে কারাগারের দিকে যেতে দেখা গেছে । শারিনার মা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কী; শারিনা ওদিকে যাবে কেন! কারাগারের অবস্থান জনবসতি থেকে খানিক দূরে । আশপাশের সমস্ত এলাকা জনমানবহীন ও অনাবাদি | ওদিকে না কোনো ভ্রমণের উপযোগী জায়গা আছে, না এমন কোনো স্থান আছে, শারিনা যেখানে যেতে পারে | কারাগার তো এমন কোনো জায়গা নয়, যেখানে শারিনার যাওয়ার কোনো প্রয়োজন থাকতে পারে । যদি কারাগারেই গিয়ে থাকে, তবুও তো এই সন্ধ্যা পর্যস্ত তার ওখানে আটকে থাকার কোনো কারণ বা যৌক্তিকতা নেই। কিন্তু যুক্তি ও বাস্তবতা যা-ই বলুক, মা তো! তার মাথায় নানা ভাবনা, দুশ্চিন্তা ও সংশয় দানা বাধতে শুরু করল । চিন্তা করলেন, হয়ত শারিনা বিনোদনের জন্য কারাগারের কয়েদিদের দেখতে গেছে। হতে পারে, ভয়ংকর কোনো কয়েদি নাগালে পেয়ে তাকে হত্যা করে ফেলেছে এবং কর্মচারীরা চাকুরি বাচানোর জন্য তার লাশটা ভেতরেই কোথাও পুঁতে রেখেছে। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।