Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিলেন স্বর্ণযুগের মুসলমানরা ৷ কুফরের আধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বাকে-বাকে | রোমের কায়সার, ইরানের কেসরা! সেকালের দুই পরাশক্তি । তাদের পানে চোখ তুলে তাকায় এমন সাধ্য নেই কোনো রাজা-বাদশার ৷ আরবের 'বদু'রা তো গণনার বাইরে । কিন্তু “আরবের বদ" মুষ্টিমেয় এই মুসলমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন কেসরার দন্ত । জয় করে নিলেন ইরানের মাটি ও মানুষের মন। মুসলমানদের হাতে পরাজিত হলো রোমের দান্তিক রাজা হেরাক্ল । জয় হলো ফিলিস্তিন ও শাম । ইতিহাস বিস্ময়ে হতবাক! আট-দশ হাজার মুজাহিদ । একের পর এক দুর্গ-নগরী জয় করে চলল । পরাজিত হলো মহাপ্রতাপশালী স্মাট হেরাক্রিয়াসের লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী ৷ পরবর্তী যুদ্ধে তারা নিজেদের প্রমাণ করেন আরও সাহসী, শক্তিশালী, দুর্দান্তরূপে । জয় হলো সমগ্র মিশর ৷ ইসলামের আলো ছড়িয়ে পড়লো পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে । আলো আর আলো, যেন শেষ নেই এই আলোর । কী করে সম্ভব হলো তা? ইতিহাসে কী উত্তর লেখা আছে এ প্রশ্নের? উপন্যাসের আদলে সেই ইতিহাসেরই সবিস্তার বিবরণ আনিঃশেষ আলো । ব$$ দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।