Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৯ গ্রানি মাথায় নিয়ে এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছিল । হেরাক্ল ফেরাউনদের মতো শাসক ছিলেন । পরাজিত হয়ে তিনি পাগলের মতো হয়ে আছেন । তার স্ত্রী, রক্ষিতা ও মহলের অন্যান্য লোকেরা লুকিয়ে-লুকিয়ে সময় পার করছে। কারণ, বলা যায় না, রাগের মাথায় সম্রাট কখন কার পেটে খগ্জর ঢুকিয়ে দেন । কাউকে হত্যা করা ছিল তার জন্য এমন, যেন অপ্রয়োজনীয় কোনো বস্তুকে তুলে ঘর থেকে বাইরে ফেলে দিলেন। এখন সন্ধ্যা হয়ে গেছে । এবার শারিনার মা বিচলিত হতে শুরু করলেন- ব্যাপারটা কী- মেয়েটা এখনও এল না কেন! কিন্তু তিনি বিষয়টা স্মাটকে বলতে ভয় পাচ্ছেন । কারণ, সম্রাট আগে থেকেই ক্ষোভের আগুনে পুড়ছেন । মনটা তার এমনিতেই বেজায় খারাপ । সূর্য অস্ত যেতে শুরু করেছে । রানির মনের অস্থিরতা আরও বেড়ে গেল । এবার তিনি স্আাটের কক্ষে প্রবেশ করলেন । কক্ষে বসে সমতরট হেরাক্ল গোয়েন্দাদের থেকে রিপোর্ট নিচ্ছিলেন । বাহিনীর উধ্বতন অনেক কর্মকর্তাও তার সম্মুখে উপবিষ্ট । তাদের তিনি জরুরি নির্দেশনা প্রদান করছেন । এমতাবস্থায় স্ত্রীকে কক্ষে প্রবেশ করতে দেখে তিনি চরম বিরক্তি বোধ করলেন । তার কপালের চামড়ায় ভাজ পড়ে গেল । রাগে চেহারাটা লাল হয়ে গেল । কেন এসেছ?'- রাজকীয় ভঙ্গিতে ও ঝাঁজমেশানো কণ্ঠে হেরাক্ল জিজ্ঞেস করলেন- “তুমি কি জান না..." “সবই জানি'- শারিনার মা হেরাক্লের পুরো কথা না শুনেই অনুনয়ের স্বরে বললেন- “আপনার ব্যস্ততা, আপনার অস্থিরতা সবই আমি জানি | এ শুধু আপনার নয়- আমাদের সকলের অস্থিরতা । আমি ভুলেও এভাবে আসতাম না । কিন্তু মা তো... | “আসল কথাটা বলো কী হয়েছে! হেরাক্ল এমনভাবে গর্জে উঠলেন, যেন কক্ষের ছাদটাও থরথর করে কেঁপে উঠেছে । *শারিনা সেই ভোরে ঘোড়ায় চড়ে বের হয়েছিল'- শারিনার মা বললেন- কিন্তু এখনও ফেরেনি ।' “তা হলে কি আমি গিয়ে তাকে খুঁজব?' হেরাক্ল চরম তাচ্ছিল্যের সুরে বললেন এবং বেশ কিছুক্ষণ স্ত্রীর মুখপানে তাকিয়ে রইলেন । তারপর অবার মুখ খুললেন- “আপন-আপন সন্তানদের প্রতি তোমরা নিজেরাই দৃষ্টি রাখছ না কেন? মহলের চাকর, রক্ষী ও অন্যান্য কর্মচারীরা তোমাদের আদেশ মান্য করা ছেড়ে দিয়েছে নাকি? আমার কাছে তোমার আসা-ই উচিত হয়নি । অনিঃশেষ আলো-১ /৪ পু ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।