Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ৪৮ দুজন কিছুদূর এভাবে পথ চলল যে, রাজকুমারী ঘোড়ার পিঠে বসে আছে আর মুসলমান কয়েদি তার পাশে-পাশে পায়ে হেঁটে চলছে। একজায়গায় পৌছে রাজকুমারী ঘোড়াটা থামিয়ে ফেলল । “আমার পেছনে ঘোড়ার পিঠে চড়ে বসো'- রাজকুমারী কয়েদিকে বলল- 'লাগামটা হাতে নিয়ে ঘোড়া হাকাও এবং ঘোড়াটাকে স্বাধীন ছেড়ে দাও । সামনে তুমি আলাদা ঘোড়া পেয়ে যাবে । আর আমাকে একথা জিজ্ঞেস করো না, আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি ।' কয়েদি কোনো কথা না বলে চুপচাপ রাজকুমারীর পেছনে ঘোড়ার পিঠে চড়ে বসল এবং দ্র“তবেগে ঘোড়া হাকাল । সামনে ঘন বন ও পাহাড়ি অঞ্চল । এখন তারা শহর ছেড়ে অনেক দূর বেরিয়ে এসেছে । এবার কয়েদি রাজকুমারীকে জিজ্ঞেস করল, আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? “তুমি আমার সঙ্গে যাচ্ছ না- আমি তোমার সঙ্গে যাচ্ছি'- রাজকুমারী বলল- “আমাকে তোমার ফৌজে নিয়ে চলো । আমি ফিরে আসার জন্য যাচ্ছি না। আর এজন্যই আমি তোমাকে কয়েদখানা থেকে বের করে এনেছি ।' কয়েদি ঘোড়ার লাগামে মৃদু নাড়া দিল । ঘোড়া দ্র'্তবেগে ছুটতে লাগল । কয়েদির জানা ছিল না, তার বাহিনী কোথায় থাকতে পারে । তাই ধরা পড়ার আশঙ্কা তার মাথায় ছিল । তাই সে ঘোড়ার গতি সামান্য বাড়িয়ে দিল | দুই সেদিনই সন্ধ্যাবেলা । পশ্চিমাকাশে সূর্যটা অস্ত যেতে আর অল্প বাকি । রাজকুমারির নাম শারিনা । কোনো সাধারণ পরবারের সন্তান নয় যে, ঘণ্টা-দু'ঘন্টা পরেই ঘরের লোকেরা বিচলিত হয়ে উঠবে, আরে, মেয়েটা গেল কোথায়! সেই কখন গেল; এখনও তো এল না! ব্যাপারটা কী! শারিনা রাজকন্যা ৷ তার মায়ের জানা ছিল, মেয়েটা ঘোড়ায় চড়ে গেছে; কাজেই আসতে একটু বিলম্ব হবেই । কিন্তু সারাটা দিন কেটে গেল । শারিনা এখানে একলা মেয়ে নয় । এটি রাজমহল | এখানে তার মতো আরও অনেক মেয়ে আছে । অনেকে আছে রক্ষিতা । অনেকে স্ত্রী । ফলে একটা মেয়ের কিছু সময়ের জন্য এদিক-ওদিক হয়ে যাওয়া বিচলিত হওয়ার মতো কোনো ঘটনা নয়। সারাটা দিন গেল । শারিনার মা তার মেয়ের অনুপস্থিতি টেরই পেলেন না । টের না পাওয়ার বড় একটা কারণ, সময়টা ছিল খুবই নাজুক । মহলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল । সম্রাট হেরাক্ল পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বাহিনী পরাজয়ের দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।