অনিঃশেষ আলো $ ৪৭ নিঃসঙ্গ হয়ে পড়ে, তা হলে তারা নিজেরাই নিজেদের সালার হয়ে যায় এবং তারা নিজেদের কখনও এই আদেশ করে না যে, তুমি যেহেতু একা; তাই পালিয়ে যাও ।' এই তথ্য জানার পর হেরাক্ল তার সঙ্গে এবার যুদ্ধের গোপন তথ্যাদির ব্যাপারে কথা বলতে শুরু করলেন । জিজ্ঞাসা করলেন, তোমাদের সিপাহসালারদের পরবর্তী পরিকল্পনা কী? কিন্তু মুসলমান কয়েদি এ-জাতীয় কোনো প্রশ্নের উত্তর দিতে সাফ-সাফ অস্বীকৃতি জানালেন । “তার মানে তুমি এখনও কয়েদি-ই থাকতে চাচ্ছ'_ হেরাক্ল বললেন- “যত দিন-না তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবে, তত দিন তুমি আমার কারাগারে আটকই থাকবে আর আমি তোমার সঙ্গে সেই আচরণ শুরু করে দেব, যেমনটি আমরা শত্রুর যুদ্ধবন্দীদের সঙ্গে করে থাকি 1 হেরাক্ল আদেশ করলেন, 'একে আপাতত সেই প্রকোষ্ঠে নিয়ে ফেলে রাখো । দুদিন পর আবার আমার সামনে এনে হাজির করো ।' কয়েদিকে দরবার থেকে নিয়ে যাওয়া হলো । পরদিন সকালবেলা হেরাক্ল-এর এক যুবতী কন্যা ঘোড়ায় চড়ে কয়েদখানায় এল । জেলার সংবাদটা পেয়ে ছুটে বাইরে বেরিয়ে এল এবং রাজকুমারীর সামনে অবনত মন্তকে ঝুঁকে পড়ল । ওখানে রাজপরিবারের প্রতিজন সদস্যেরই আদেশ চলত | এ তো রাজকন্যা ৷ রাজকন্যাদের মর্যাদা-ই ছিল আলাদা । রাজকুমারী মুসলমান কয়েদির নাম উল্লেখ করে বলল, আমি ওকে নিতে এসেছি । স্মাট তাকে যেতে আদেশ করেছেন । কয়েদি যদি অন্য কেউ হতো, তা হলে জেলার চিন্তা করত, একজন কয়েদিকে নেওয়ার জন্য রাজকুমারী এলেন কেন। কিন্তু জেলারের জানা ছিল, এই মুসলমান কয়েদির সঙ্গে আলাদা ধরনের আচরণ করা হচ্ছে এবং এ শুধ নামের কয়েদি । এই তো একদিন আগেই সমর তাকে দরবারে ডেকে পাঠিয়েছিলেন । ফলে জেলার ভাববার প্রয়োজন মনে করল না শাহজাদী এই কয়েদিকে সঙ্গে করে নিতে এল কেন। জেলার রাজকুমারীকে সঙ্গে করে চাবি নিয়ে মুসলমান কয়েদির কক্ষের সামনে গিয়ে দীড়াল। কক্ষের দরজা খুলে কয়েদিকে বের করে আনল এবং তাকে রাজকুমারীর হাতে তুলে দিল। “এ আজ সম্রাট হেরাক্ল-এর অতিথি হবে'- রাজকুমারী জেলারকে উদ্দেশ করে বলল- “তিনি এর পায়ের বেড়ি ও হাতের শিকল খুলে দিতে আদেশ করেছেন ।' সঙ্গে-সঙ্গে আদেশ তামিল হয়ে গেল । জেলার কয়েদির বেড়ি ও শিকল খুলে দিল । রাজকুমারী তাকে সঙ্গে করে নিয়ে গেল । রাজকুমারী নিজে ঘোড়ার পিঠে চড়ে বসল এবং কয়েদিকে বলল, তুমি পায়ে হেটে অগ্রসর হও । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।