Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৬ পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি । আমার এই ফৌজ ইরানি বাহিনীকে কয়েকটি ময়দান থেকে তাড়িয়ে দিয়েছিল । অথচ ইরানিরা বিশাল সামরিক শক্তির অধিকারী জাতি । “হ্যা, এই ভেদ আমি আপনাকে জানাতে পারি'_ মুসলমান কয়েদি বলল- “আমরা এঁক্যবদ্ধ ও ধর্মপরায়ণ জাতি । আমাদের রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, সমগ্র জগতের সমস্ত মুসলমান একটি দেহের মতো । এই দেহটিতে মস্তি শুধু একটি, সারা দেহ যার আদেশ-নিষেধ মান্য করে থাকে । আপনি যদি কখনও আমাদের নামায পড়া দেখে থাকেন, তা হলে সেই দৃশ্য দ্বারা-ই বুঝতে পারবেন, আমরা যখন আল্লাহর সমীপে মাথা নত করি এবং সেজদা করি, তখনও আমরা একটি দেহেরই মতো এসব করি । আমরা এক ইমামের পেছনে নামায আদায় করি । আপনি বোধহয় জানেন না, যুদ্ধের ময়দানে আমাদের সেনাপতি আমাদের নামাযের ইমামতের দায়িত্ব পালন করেন । “তারপর আমাদের আরও একটি গুণ এই আছে যে, আমরা জীবনকে কম আর মৃত্যুকে বেশি ভালবাসি । অহংকার-আত্মন্তরিতার পরিবর্তে বিনয়-ন্ম্রতাকে অধিক পছন্দ করি । আমাদের শৃঙ্খলাও ঠিক তেমন, যেমনটি আপনার ফৌজের মাঝে আছে । আমাদের একজন প্রধান সেনাপতি আছেন । তার অধীনে কয়েকজন সালার আছেন । তাদের অধীনে কমান্ডারগণ আছেন । এ ছাড়া আরও ছোট-ছোট অনেক পদ-পদবি আছে । কিন্তু আমরা যখন একত্রে বসি, তখন আমাদের মাঝে শাসক- শাসিতের কোনো ভেদাভেদ থাকে না । তখন আমাদের এসব পদমর্যাদা তিরোহিত হয়ে যায় । আমাদের মাঝে কেউ রাজা নন, কেউ প্রজা নয় | কেউ যদি আমাদের হত্যার হুমকি দেয় কিংবা সম্পদের প্রলোভন দেখায়, তা হলে সবার আগে আমরা আল্লাহর পানে তাকাই এবং তারই বিধানের অনুসরণ করি ৷ “আপনি আমাকে আপনার বাহিনীর ক্রটি সম্পর্কে জিজ্ঞেস করেছেন । আপনার বাহিনীর সবচেয়ে বড় ক্রুটিটা হলো আপনার অস্তিত্ব । আপনি মাথা থেকে ক্ষমতার দন্ত বের করে দিন এবং নিজেকে মানসিকভাবে একজন সৈনিক ভাবতে শুরু করুন । তারপর দেখুন, এই বাহিনীর মাঝেও সেই শক্তিটি তৈরি হয়ে গেছে কি-না, যেটি আমাদের মাঝে আছে । “আরেকটা ক্রটি হলো, আমরা যুদ্ধ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আপনার ফৌজ যুদ্ধ করে আপনাকে খুশি করার জন্য । আপনি যদি পেছনে সরে যান, তা হলে আপনার সৈনিকরা ছিন্নভিন্ন হয়ে যায় । কিন্ত আমাদের আল্লাহ কখনও পিছপা হন না। তার নামে আমরা সামনের দিকে এগুতেই থাকি । আমাদের কেউ শহীদ হলে অন্যরা এসে তার স্থান পূরণ করে ফেলে । আমাদের সৈনিকরা যদি রণাঙ্গনে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।