অনিঃশেষ আলো $ ৪৫ এখন তাদের একজনকে দরবারে হাজির করা হলো । তার পোশাক ও চেহারা দ্বারা বোঝা যাচ্ছে, তার সঙ্গে খুবই ভালো আচরণ করা হচ্ছে, তার সেবা-যত্র করা হচ্ছে এবং ভালো-ভালো খাবার খাওয়ানো হচ্ছে। “তুমি একজন যুদ্ধবন্দী'- হেরাক্ল কয়েদিকে উদ্দেশ করে বললেন- 'যুদ্ধবন্দীদের সঙ্গে এখানে কীরূপ আচরণ হয়, তা তোমার জানা আছে । অর্ধেকেরও বেশি কয়েদি মরে গেছে । অবশিষ্ট যে-কজন এখনও জীবিত আছে, তারা হাড়ের কঙ্কালে পরিণত হয়েছে। কিন্ত তোমাকে আমরা সম্মানিত মেহমান বানিয়ে রেখেছি । কারাগারের প্রকোষ্ঠে এজন্য রেখেছি, যাতে তুমি পালাতে না পার । আমার আদেশে তোমাকে যে-সম্মান দেওয়া হয়েছে এবং যেসব সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে, তার বিনিময়ে তোমার কাছ থেকে আমি একটি ভেদ জানতে চাই । আমি আশা করছি, তুমি আমাকে নিরাশ করবে না। বিনিময়ে আমি তোমাকে মুক্ত করে দেব । তুমি যদি না বল, তা হলে আমার হাতে আরও কয়েদি আছে; তথ্যটা আমি তাদের কাছ থেকে আদায় করব আর তোমাকে হত্যা করে ফেলব । তুমি একজন দায়িত্বশীল মানুষ । আমি জানি, তুমি একটি গেরিলা বাহিনীর কমান্ডার । তুমি যা জানাতে পারবে, অন্যরা তা পারবে না।' “আপনি সম্রাট হোন কিংবা সেনাপতি এসব পদমর্যাদা আমার উপর কোনোই ক্রিয়া করবে না" মুসলমান কয়েদি বলল- “আপনার জল্লাদ যদি তরবারিটা আমার ঘাড়ে ঠেকিয়েও ধরে, তবু আপনি কোনো তথ্য আমার থেকে বের করতে পারবেন না। এই চিত্তহারী বূপসী দাসী-রাজকন্যাদের একজনও যদি আমাকে দিয়ে দেন এবং সেইসঙ্গে ঢের সম্পদের স্তূপ আমার পায়ের উপর নিক্ষেপ করেন, তবু মুসলমানদের গোপন কোনো তথ্য আমার মুখ থেকে বের হবে না। আমি আমার মুজাহিদ সঙ্গীদের বিরুদ্ধে, আমার দীন ও জাতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করব না । আমরা যদি মৃত্যুকে ভয় করার মতো জাতি হতাম, তা হলে আজ তোমার মতো শক্তিধর রাজাকে আমাদের কাছে পরাজয় বরণ করতে হতো না । আমাদের জীবনগুলোকে আমরা আল্লাহর হাতে সোপর্দ করে রেখেছি । আমাদের দেহটি যদি কাটা পড়ে, তা হলে আমাদের আত্মা লড়াই চালিয়ে যায় ।' 'আমি তোমার কাছে কোনো সামরিক তথ্য জিজ্ঞেস করছি না'- হেরাক্ল বললেন- “যুদ্ধসংক্রান্ত গোপন কোনো কথা আমি তোমার কাছে জানতে চাচ্ছি না। তুমি আমার ফৌজের বিরুদ্ধে লড়াই করেছ । আর আমি মেনে নিচ্ছি, তোমরা আমাদের উপর জয়লাভ করেছ । তোমাকে একজন বিচক্ষণ মানুষ বলে মনে হচ্ছে । আমাকে শুধু এই তথ্যটুকু দাও যে, তোমাদের বাহিনীতে এমন কোন গুণটি আছে, যেটি আমার বাহিনীতে নেই আর আমার বাহিনীতে এমন কোন ক্রটিটা আছে, যার ফলে আমরা সংখ্যায় এত বিপুল হওয়া সত্তেও তোমাদের অল্পসংখক মানুষের কাছে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।