অনিঃশেষ আলো $ ৪8 অবশেষে হেরাক্ল উঠে দীড়ালেন। “শাহ মারদিন!"_হেরাকূল তার রাজকীয় সুরে বললেন- “আমি কখনও কারও কাছে ক্ষমা চাইনি । যাও; তুমি মুক্ত ।' শাহ মারদিন কিছুক্ষণ যাবত হেরাক্লের মুখপানে তাকিয়ে থাকল । যেন তার কানকে সে বিশ্বাস করতে পারছিল না। হেরাক্ল আরেকবার বললেন, “তুমি চলে যাও ।' এবার শাহ মারদিন সম্থিত ফিলে পেল এবং মোড় ঘুরিয়ে উলটোপায়ে দরবার থেকে বেরিয়ে গেল। সক ইতিহাস থেকে জানা যাচ্ছে, সে-সময় হেরাক্ল মস্তিচ্বের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং মানসিকভাবে তাকে স্বাভাবিক মনে হচ্ছিল না। তিনি আরও একটি বিস্ময়কর আচরণ করলেন । নিজের রক্ষীবাহিনীর কমান্ডারকে ডাকলেন এবং তার কানে-কানে কী যেন বললেন । কমান্ডার দৌড়ে দরবার থেকে বেরিয়ে গেল । হেরাক্ল বিভিন্ন কর্মকর্তাকে নানা আদেশ দিতে শুরু করলেন । এই মুহূর্তে তার সম্মুখে একটামাত্র সমস্যা যে, তিনি রুহায় ছড়িয়ে-ছিটিয়ে-থাকা সৈন্যদের একত্রিত করতে পারবেন কি-না | এঁতিহাসিকরা লিখেছেন, পরাজয় তার কপালে লিপিবদ্ধ হয়ে ছিল। কিছুক্ষণ পর রক্ষীবাহিনীর কমান্ডার দরবারে প্রবেশ করল আবার হেরাক্ল-এর ইঙ্গিতে বাইরে বেরিয়ে গেল । তারপর যখন ভেতরে ঢুকল, তখন তার সঙ্গে একজন কয়েদি ছিল, যার পায়ে বেড়ি এবং হাতদুটো শিকলে বাধা । লোকটি মুসলমান এবং তাগড়া যুবক ও সুদর্শন । মুখে ছোট-ছোট দাড়ি তার পুরুষোচিত সৌন্দর্যকে বহুণ্ডণে বাড়িয়ে তুলেছে । লোকটি কয়েদি । কিন্তু পরিধানের পোশাক-আশাক একদম পরিচ্ছন্ন এবং চেহারাটাও ঝরঝরে ও অমলিন । হেরাক্ল-এর আদেশে তাকে দরবারের মধ্যখানে দীড় করিয়ে দেওয়া হলো । সে-সময় পর্যস্ত মুসলমান ও রোমানদের মাঝে যে-কটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেগুলোতে হাজার-হাজার রোমান যুদ্ধবন্দী হয়েছিল । মুসলমানরা তাদেরকে পেছনে পাঠিয়ে দিয়েছিল । আবার কিছু মুসলমানও বন্দী হয়েছিল, যাদের সংখ্যা খুবই কম ছিল। হেরাক্ল-এর আদেশে দু-তিনজন কয়েদিকে কারাগারে রাখা হয়েছিল । অন্যদের সঙ্গে এমন খারাপ আচরণ করা হয়েছিল যে, ক্ষুৎ্পিপাসায় কাতর হয়ে তারা ধুকে- ধুকে প্রাণ হারাচ্ছিল। মুসলিম বন্দীদের তারা মানুষই মনে করছিল না। কিন্তু কারুরই জানা ছিল না, এই দু-তিনজন কয়েদিকে হেরাক্ল কারাগারে রাখলেন কেন। ফডডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।