অনিঃশেষ আলো $ ৪৩ থেকে যে-বিত্ত আমি প্রাপ্ত হতাম, তার অর্ধেক আমি তাকে দিয়ে দিতাম । বিনিময়ে আমার সঙ্গে তার প্রতিশ্রুতি ছিল, আপনাকে সে সময়ের আগে কোনো বিপদ সম্পর্কে সতর্ক করবে না। বরং এমন-এমন ভবিষ্যদ্বাণী আপনার কানে ঢালতে থাকবে, যার উপর ভিত্তি করে আপনি বিপদের দিকে দ্রুতগতিতে এগিয়ে যান এবং পতনের গর্তে গিয়ে পতিত হন । আজ আপনি নিজের সেই পরিণতি দেখে নিন। “আমি জানি, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন । জীবনের এই শেষ মুহুর্তে অন্তত একটি সঠিক ও সত্য কথা আমি আপনার কানে দিয়ে যেতে চাই । হতে পারে, তার দ্বারা আপনার দিন ফিরে যাবে । কথাটি খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান । শুনুন মহারাজ! প্রত্যের মানুষের ভাগ্য তার নিজেরই হাতে থাকে । গণক- জ্যোতিষীরা মানুষের উপর নেশা চাপিয়ে দেয় । এই নেশা মানুষের মন-মস্তিষ্ক ও দেহকে বেকার করে তোলে । সেই লোক সফল হয়, যে সৃষ্টিকর্তা ও আপন সত্তার উপর আস্থা ও ভরসা রাখে । গণকের গণনা ও জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর উপর নির্ভর করে যারা পথ চলে, তাদের পরিণতি তা-ই হয়, যেখানে আপনি পৌছে গেছেন। আরবের গরিব বদ্দু ও রাখালরা একটি শক্তিতে পরিণত হয়ে আপনাকে একের-পর- এক পরাজয় দিয়ে চলছে আর আপনি আশ্রয় খুজে ফিরছেন । “আপনি উঠুন এবং আমাকে নিজহাতে হত্যা করুন । তার আগে আমার একটি সত্য ভবিষ্যদ্বাণী শুনে নিন। আপনার জন্য আমি জীবনে এ-ই প্রথম এমন একটি ভবিষ্যদ্বাণী প্রস্তত করেছি, যেটি সর্বদিক থেকে সঠিক ও সত্য।। জীবনের বেলাভূমিতে দীড়িয়ে আমি আপনার সঙ্গে একটি পুণ্য করে যেতে চাই । এখন আর কোনো দিন আপনি শাম যেতে পারবেন না। আপনার ঠিকানা মিশর, যেখানে আপনার স্বজাতির রাজতু চলছে । কিছুদিন পরই আরবের মুসলমানরা আপনার উপর বন্ত্রের মতো এসে পতিত হবে । এত রক্ত ঝরবে যে, নীলনদ লাল হয়ে যাবে । তারপর আপনার রোমান রাজত্বের বোচকা গোল হয়ে যাবে এবং রোম- উপসাগরে ডুবে যাবে । মিসর ইসলামি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে । এমনসব স্পশকাতর ঘটনা জন্ম নেবে, যেগুলো এঁতিহাসিকরা কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে শোনাতে থাকবে । আপনি চাইলে আমাকে এখনই হত্যা করে ফেলতে পারেন। ইচ্ছে হলে কারাগারেও ফেলে রাখতে পারেন । যদি আমার এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়, তা হলে তখন আমাকে হত্যা করবেন । আর যদি সত্য ও সঠিক প্রমাণিত হয়, তা হলে মুসলমানরা এসে আমাকে মুক্ত করবে ।' শাহ মারদিন থামলেন । সমগ্র দরবারের উপর নীরবতা ছেয়ে গেল । স্ম্রাট হেরাক্লও চুপচাপ বসে রইলেন । মনে হচ্ছিল, এখানে যতগুলো মানুষ ছিল, হঠাৎ সবাই পাথরের মূর্তি হয়ে গেছে । দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।