অনিঃশেষ আলো $ ৪২ “আমার পিতা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন । মানুষ থেকে অর্থ নিয়ে তিনি ভাগ্য গণনা করতেন এবং ভবিষ্যদ্বাণী বলতেন । তিনি এই বিদ্যাটি আমাকেও শিখিয়ে দিয়েছিলেন । কিন্তু এই বিদ্যার প্রতি আমার কোনো আত্তরিকতা ছিল না। এসব আমার ভালো লাগত না । অবশেষে পিতা তার কন্যার বিরহব্যথা মনে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন । আমি সব সময় ভাবতে থাকলাম, কী করে আমি আপনার থেকে প্রতিশোধ নেব । “একটা পন্থা আমার মাথায় এসে পড়ল । পিতার যোগ্যতার কারণে মানুষ আমাকেও বেশ শ্রদ্ধা করত । আমি আমার পিতার গদিতে বসে পড়লাম এবং জ্যোতিষী ও গণকের কাজ শুরু করে দিলাম । আর এ-বিষয়টি আমি বেশ জোরো-শোরে প্রচার করে দিলাম । কিন্ত আমি মূলত পিতার বিদ্যাচর্চা করিনি । তার স্থলে আমি প্রতারণা ও ভেলকি শিখে নিলাম । চারদিকে আমার খ্যাতি ছড়িয়ে পড়ল । এর সাত-আট বছর পর আমি কীভাবে আপনার কাছে পৌছে গেলাম এবং আপনি কীভাবে আমাকে মহলে রেখে দিলেন, সেই কাহিনী না হয় না-ই বললাম । আমি আপনার থেকে প্রতিশোধ নিতে শুরু করলাম । হেরাক্ল খুব অত্যাচারী ও হিংস্র প্রকৃতির শাসক ছিলেন । দরবারিদের ধারণা ছিল, তিনি এক্ষুনি উঠে দীড়াবেন এবং শাহ মারদিনেরও পেটে সেভাবে থঞ্রর বিদ্ধ করবেন, যেভাবে একটু আগে আরেক জ্যোতিষীকে বিদ্ধ করেছিলেন । কিন্তু এঁতিহাসিকরা লিখেছেন, বিস্ময়কর ব্যাপার হলো, হেরাক্ল সেদিন মূর্তি হয়ে গিয়েছিলেন এবং চোখদুটোকে বিষ্ষারিত করে শাহ মারদিনের প্রতি তাকিয়ে থাকলেন । তার কারণ সম্ভবত এই ছিল যে, আজ অবধি কেউ এভাবে তার মুখের উপর এবং চোখে চোখ রেখে সত্য কথা বলার সাহস দেখায়নি । সে-সময় দরবারে বেশ কজন দাসি ও দু-তিনজন রাজকন্যা উপস্থিত ছিল । তারাও বিশ্মিতচোখে ও প্রশ্নবোধক দৃষ্টিতে শাহ মারদিনের প্রতি তাকিয়ে রইল । সং সং ৯ “শুনুন সম্রাট হেরাক্ল।'- শাহ মারদিন বলল- “নিজেকে শক্তির দেবতা মনে করা ছেড়ে দিন। আর অন্তর থেকে এই ভাবনাটাও বের করে দিন যে, প্রজাদের বোন- কন্যারা আপনার মালিকানা এবং সবাই আপনার হুকুমের দাস । আপনি পাপের শান্তি ভোগ করছেন । আপনার থেকে আমি আমার বোনের শ্ীলতাহানি ও হত্যার প্রতিশোধ এভাবে নিলাম যে, অত্যন্ত আকর্ষণীয় ও জাদুকরি আগামবার্তা তৈরি করে-করে আমি আপনাকে দেখাতে থাকলাম এবং সব সময় আপনাকে ঘোরের মধ্যে ফেলে রাখলাম । “আরও একটি কাজ আমি করেছি । সেটি হলো, এই একটু আগে যে-গণককে আপনি হত্যা করলেন, তাকে আমি আমার সঙ্গে ভিড়িয়ে নিয়েছিলাম । আপনার দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।