Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪১ দিয়েছি, যেখান থেকে ফিরে আপনি শাম রাজ্যে শাসনকার্ পরিচালনা করতে যেতে সক্ষম হবেন-না ॥ ধপ্রতিশোধ!'- হেরাক্ল বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন- “কীসের প্রতিশোধ? আমি তোমার কী ক্ষতি করেছি? হ্যা প্রতিশোধ।'_ শাহ মারদিন পরম বীরত্বের সঙ্গে বললেন- "আমি আপনার একটা পাপের প্রতিশোধ নিয়েছি । আপনি আজ থেকে সাতাশ-আটাশ বছর আগের একটা ঘটনা স্মরণ করুন। “নাহ, সেই ঘটনাটা আপনার মনে পড়বে না । কারণ, রাজা-বাদশাদের অতীত মনে থাকে না। আপনি একদিন বনে শিকার খেলতে গিয়েছিলেন । সঙ্গে মোহাসেব ও চাকর-বাকরদের একটা বহর ছিল । আমি আমার এক যুবতী বোনকে নিয়ে সেই বনের মধ্য দিয়ে পথ অতিক্রম করছিলাম । আমার বোনটা খুব সুন্দরী ছিল এবং আমি তাকে এত ম্লেহ করতাম যে, আপন ধর্মের প্রতিও আমার অত আন্তরিকতা ছিল না। “আপনার দুজন মোহাফেয আমার বোনটাকে দেখে ফেলল এবং তাকে ধরে ফেলল । আমি তাকে বাচানোর চেষ্টা করলাম । কিন্তু তারা আমাকে পেটাতে শুরু করল এবং বলল, স্ম্রাট হেরাক্ল-এর জন্য একটা রূপসী মেয়ে দরকার । তিনি তিন-চারদিন এই বনে অবস্থান করবেন । ফলে তার জন্য এই মেয়েটাকে আমাদের নিয়ে যেতে হবে । তারা আমার হাত থেকে আমার বোনটাকে নিয়ে গেল । বোন আমার “ভাইয়া! আমাকে বীচাও-বাচাও' বলে আর্তনাদ করছিল । কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি আপনার কাছে যেতে চাইলাম । কিন্তু আপনার লোকেরা আমাকে যেতে দিল না । আমি সেখানেই পড়ে রইলাম । “পরে যখন আপনি তাবু থেকে শিকারে বের হলেন, তখন আমি দৌড়ে এসে আপনার পায়ের উপর লুটিয়ে পড়লাম এবং আমার বোনকে আপনার কাছে ভিক্ষা চাইলাম । কিন্তু আপনি আমাকে পা দ্বারা সজোরে লাথি মেরে সরিয়ে দিলেন এবং বললেন, একে তুলে দূরে কোথাও ফেলে দাও । আপনার লোকেন্না আমাকে মেরে- পিটিয়ে একস্থানে ফেলে রাখল । কিন্তু তারপরও আমি সেখানে বসে রইলাম । “আমি তিন থেকে চারটা দিন না খেয়ে অতিবাহিত করলাম । পরে আপনি যখন শিকার থেকে ফিরে এলেন, তখন আমি সেই জায়গায় গেলাম, যেখানে আপনার তাবু ছিল। ওখানে আমি আমার বোনের বিবসনা মৃতদেহটা পড়ে আছে দেখতে পেলাম | আমার বুঝতে বাকি রইল না, আপনি ও আপনার সঙ্গীরা আমার নিরপরাধ বোনটির সঙ্গে এই আচরণ করেছেন । আমি তখনই প্রতিজ্ঞা নিয়েছিলাম, হেরাক্ল থেকে আমি এর প্রতিশোধ নেব । ফ্ডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।