Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪০ হেরাক্ল হাতের খঞ্জরটা একধারে ছুড়ে ফেললেন । একব্যক্তি খগ্ররটা তুলে নিল। তার অর্থ এই ছিল যে, এটি পরিষ্কার করে আমাকে ফেরত দাও । হেরাক্ল আসনে গিয়ে বসলেন । কিছুলোক ধেয়ে এল । তারা মৃত জ্যোতিষীর লাশটা তুলে নিয়ে গেল । “শাহ মারদিনকে নিয়ে আসো'- হেরাক্ল আদেশ করলেন- আজ আমি এই দুজনেরই ভাগ্যের ফয়সালা করতে চাই । এরা আমাকে আমার ভাগ্যের মিথ্যা প্রতিচ্ছায়া দেখাত ।' বেশিক্ষণ দেরি হলো না । হেরাক্ল-এরই বয়সী এক ব্যক্তিকে দরবারে নিয়ে আসা হলো । পরিষদের সব কজন সদস্য তার প্রতি তাকিয়ে থাকল । সকলেরই দৃষ্টিতে লোকটার প্রতি মমতা ঝরে পড়ছিল। তারা বোধহয় ভাবছিল, যদি লোকটাকে অবহিত করা হয়, তোমার জীবনের আর কয়েকটা মুহুর্তমাত্র অবশিষ্ট আছে, তা হলে তার অবস্থাটা কেমন হবে! সম্রাট হেরাক্লই একমাত্র ব্যক্তি, যার চোখে ও অন্তরে এই মুহুর্তে কোনো মমতা নেই । এক দরবারি খঞ্জরটা পরিষ্কার করে তার হাতে তৃলে দিল । হেরাক্ল খঞ্জরটা থাপের মধ্যে ঢুকিয়ে নিলেন । শাহ মারদিন নামক এই লোকটা রাজজ্যোতিষী | হেরাক্ল প্রতিটি যুদ্ধ ও প্রতিটি অগ্রযাত্রার আগে তার থেকে আগাম ধারণা গ্রহণ করতেন। “আমার ভাগ্য গণনাকারী!'- হেরাক্ল শাহ মারদিনকে জিজ্ঞেস করলেন- “তুমি কি বলতে পার, তোমার ভাগ্যে কী লিপিবদ্ধ আছে?" “তা-ই, যা আমি চেয়েছিলাম'- শাহ মারদিন উত্তর দিল- “আজ যখন আমাকে মৃত্যুর অলিন্দে দীড় করিয়ে দেওয়া হলো, তখন জীবনদানের পূর্বক্ষণে সত্য বলে যেতে চাই । শুনুন হে রোমের মহা শক্তিধর স্ম্রাট! আপনি যখনই আমাকে আপনার জন্য ভবিষ্যদ্বাণী প্রস্তুত করতে বলেছেন, সব সময় আমি আপনার চাহিদা অনুযায়ী মতামত প্রদান করেছি । আপনাকে আমি আত্মপ্রবঞ্চনায় লিড রেখেছি এবং এ- ধারণা-ই প্রদান করেছি যে, আপনি মানুষ নন- আপনি দেবতা এবং আপনার সম্মুখে দীড়াবার সাধ্য কারও নেই ।' “তার মানে এত কাল তুমি আমাকে অনবরত ধোকা দিয়েছ আর পুরস্কার গ্রহণ করেছ'-_ হেরাক্ল বললেন- “আমার ভাগ্যগণনার বিনিময়ে আমি তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে রেখেছিলাম এবং তোমার পেছনে অকাতরে সম্পদ ব্যয় করে আসছিলাম । আর তুমি কিনা সেই মর্যাদা আর সম্পদের বিনিময়ে আমাকে ধোকা দিয়ে আসছ!” “বিত্তের বিনিময়ে নয়'- শাহ মারদিন বলল- প্রতিশোধের খাতিরে | আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করেছি । আপনাকে আমি এমন একটা জায়গায় পৌছিয়ে ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।