অনিঃশেষ আলো $ ৩৯ হেরাক্ল দরবার বসালেন এবং আদেশ করলেন, গণককে হাজির করা হোক । রাজগণক আদেশ পাওয়ামাত্র এসে হাজির হলো এবং আদবের সঙ্গে সম্রাটের সম্মুখে দীড়াল । মনে-মনে খুশি হচ্ছিল, সম্রাট আমার কাছে জানতে চাইবেন, তোমার তারকা কী বলছে দেখো; আমি এখন কোন দিকে যাব, কী পদক্ষেপ নেব। কিন্তু হেরাক্ল-এর চোখ খুলে গিয়েছিল । “এবার বলো ওহে নক্ষত্রের ভেদী!'_ হেরাক্ল রাজকীয় ভর্তসনার সুরে বললেন-_ “তোমার নক্ষত্র কী বলছে? প্রতিবারই তুমি আমাকে বলেছিলে, এবার যদি আমি এই পদক্ষেপ গ্রহণ করি, তা হলে এমন হবে এবং মুসলমানরা অন্ধ হয়ে পালিয়ে যাবে । তুমি তোমার বিগত দিনের ভবিষ্যদ্বাণীগুলোর কথা স্মরণ করো এবং বলো, আমাকে এই তথ্য কেন দিলে না যে, আমার ভাগ্যে দ্বারে-দ্বারে ঘুরে বেড়ানো, লুকিয়ে- লুকিয়ে জীবন রক্ষা করা লিপিবদ্ধ হয়ে আছে এবং আমার কোনো আশ্রয় নেই? কালবিলম্ব না করে এক্ষুনি জবাব দাও ।' গণক জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় কথা বলল এবং হেরাক্লকে বোঝানোর চেষ্টা করল, এই ভুল ভবিষ্যদ্বাণীর জন্য দায়ী আমি নই । এর জন্য দায়ী সেই তারকা, যেটি মহাশুন্যের বিস্তৃত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে । “তোমার একটা কথাও আমার বুঝে আসছে না'- হেরাক্ল বললেন-_ “আমাকে কেন বললে না, আমার ভাগ্যে আমারই সাত্রাজ্যে ঘারে-ছারে লুকিয়ে বেড়ানো এবং আশ্রয় খুজে ফেরা লিপিবদ্ধ হয়ে আছে? এই বাস্তবতা আমার কাছে এখন উন্মোচিত হয়েছে যে, আমি যেভাবে দেউলিয়ার মতো ঘুরে ফিরছি, তেমনি এই তারকাটিও মহাশুন্যের বিস্তৃতির মাঝে গন্তব্যহীন ঘুরে ফিরছে । আরও একটা বাস্তবত হলো, আমাকে ধোকা দিয়ে-দিয়ে এবং আত্মপ্রবঞ্চনায় লিপ্ত করে এত দিন তুমি শুধুই পকেট ভারী করেছ! সম্রটকে কী বলে এবং কীভাবে বোঝাবে জ্যোতিষীর কিছুই মাথায় ধরছে না । তার চেহারার রং বদলে গেছে । সে মাথাটা নত করে কিংকর্তব্যবিমূঢ় বসে রইল । সম্রাট বসা থেকে উঠলেন এবং ধীরপায়ে এগিয়ে জ্যোতিষীর সম্মুখে গিয়ে দীড়ালেন। পুরো দরবারে নীরবতা ছেয়ে আছে । কারও নিঃশ্বাস ফেলার শব্দটিও শোনা যাচ্ছে না। কারুরই বুঝতে বাকি রইল না, স্ম্রাট বিনা কারণে উঠে জ্যোতিষীর সামনে গিয়ে দাড়াননি। | হেরাক্ল হিরাখচিত হাতলের সুদৃশ্য একটা খঞ্জর সব সময় কোমরে ঝুলিয়ে রাখতেন । তার হাতটা তড়িতগতিতে সেই খঞ্জরের হাতলে পৌছে গেল । অস্ত্রটা খাপ থেকে বেরিয়ে এল । পরবর্তী মুহূর্তেই খঞ্জরটা জ্যোত্যিষীর বুকে বিদ্ধ হয়ে গেল । জ্যোতিষী ঝটপট উভয় হাত ছারা পেটটা চেপে ধরে দুপা পেছনে সরে গেল । তার দেহটা কাপতে লাগল । পরক্ষণেই সে মাটিতে লুটিয়ে পড়ল । দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।