অনিঃশেষ আলো $ ৩৮ এ ছিল ইসলামের সেই শক্তি, যে-শক্তিটি অন্নিপূজক ইরানি ও রোমানদের পরাজিত করেছিল। সং সং সং রোমরাজা হেরাক্ল-এর আপন শক্তিমত্তার উপর এতই দন্ত ছিল যে, তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিলেন, তার রাজত্বে কখনও পতন আসবে না এবং রোমসাম্রাজ্য উত্তরোত্তর বিস্তৃত হতেই থাকবে । কিন্তু মুসলমানরা তার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে, তিনি এখন পালিয়ে প্রাণ রক্ষা করতে শুরু করলেন । পিছপা হয়ে-হয়ে তিনি যেখানেই গিয়ে আশ্রয় নিচ্ছেন, মুসলমানরা সেখানেই পৌঁছে যাচ্ছে এবং সেই শহরটিকে অবরোধ করে ফেলছে। অবশেষে তিনি আস্তাকিয়ার দুর্গঘেরা শহরটিতে গিয়ে পৌছলেন। কিন্তু হযরত আবু উবায়দা (রা.) তাকে সেখানে টিকতে দিলেন না । অবশেষে তিনি ক্ষুদ্র একটি শহর রুহায় গিয়ে আশ্রয় নিলেন । এঁতিহাসিক এলফার্ড বাটলার লিখেছেন, তার আশা ছিল, তিনি তার বিক্ষিপ্ত বাহিনীটিকে একত্রিত করে নেবেন এবং জমে মুসলমানদের মোকাবেলা করতে ও তাদের পরাজিত করতে সক্ষম হবেন। কিন্তু তিনি যেদিকেই বার্তা পাঠালেন, কোনো দিক থেকেই কোনো উত্তর এল না। যদিবা এল, এল হতাশাব্যঞ্রক । ইসলামের সেনাপতিগণ রোমানদের বিক্ষিপ্ত বাহিনীটার অনুরূপ নিজেদের ফৌজকেও বিভক্ত করে দিয়েছিলেন । ফলে আপন বাহিনীকে কোনো একস্থানে জড়ো করা রোমানদের পক্ষে অসন্তব হয়ে দীড়াল | হেরাক্ল রুহায় অবস্থান গ্রহণ করলেন । তার রাজপরিবারটি তার সঙ্গে ছিল । দু'টি যুবতী কন্যা ছিল। বহুসংখ্যক স্ত্রী ছিল । ওরা স্ত্রী ছিল নামমাত্র । সবাই ছিল গণিকা- রক্ষিতা । এ ছাড়া সব ধরনের রাজকীয় উপকরণ সঙ্গে ছিল। এই অবস্থায়ও তিনি ফেরাউনের মতো রাজা ছিলেন । হেরাক্ল দরবার বসালেন, যেমনটি অতীতে বসাতেন। এঁতিহাসিকরা লিখেছেন, সম্রাট হেরাক্ল গণক-জ্যোতিষীদের পূর্বাভাস অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং তাদের পরামর্শ অনুসারে পা বাড়াতেন। অন্তত একজন করে সুযোগ্য গণক- জ্যোতিষী সব সময় তার সঙ্গে থাকত । যেকোনো পদক্ষেপ গ্রহণ করার আগে তিনি গণক-জ্যোতিষীদের জিজ্ঞেস করে নিতেন, এই পদক্ষেপ আমার নেওয়া উচিত কি- না। যদি উচিত হয়, তা হলে তার জন্য কোন দিন ও কোন সময়টি যথোপযুক্ত হবে। পক্ষান্তরে মুসলমানরা কাজ করতেন আল্লাহর উপর আস্থা ও ভরসা রেখে এবং তারই সন্তুষ্টি অর্জনের নিমিত্ত যুদ্ধ করতেন এবং জীবন কুরবান করতেন । দড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।