Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৭ ক্ষমা চাও। যদি এ তোমাকে ক্ষমা করে, তা হলে তোমার জন্য কোনো শাস্তি নেই। অন্যথায় শাস্তি তোমাকে ভোগ করতেই হবে ।' জাবালা মাথাটা নত করে গভীর ভাবনায় হারিয়ে গেলেন । “আমীরুল মুমিনীন!'_ কিছুক্ষণ পর মাথা তুলে জাবালা বললেন- “আমাকে মাত্র একটা রাতের সময় দিন । সকালেই আপনাকে বলে দেব, আমি এই লোকটার কাছে ক্ষমা চাইব, নাকি আপনার শাস্তি বরণ করে নেব ।' আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) তাকে চিন্তা করার সময় দিলেন এবং অনুমতি দিয়ে দিলেন, এখন তুমি তোমার অবস্থানে চলে যাও; আগামীকাল সকালে এসে আমাকে সিদ্ধান্ত জানাও ।' ঘটনাটা জানাজানি হয়ে গিয়েছিল | জাবালা যখন বের হলেন, তখন বাইরে হাজীদের বিশাল একটা ভিড় দীড়িয়ে ছিল । লোকগুলো সুবিচারের দাবি জানাচ্ছিল । অবশেষে জনতাকে জানানো হলো, রায় আগামী কাল ঘোষণা করা হবে । পরদিন ভোরবেলা । পুবাকাশে সূর্য উদিত হয়েছে । জাবালা এখনও আসেননি । তাকে ফজরের জামাতেও মসজিদে দেখা যায়নি । এখন অনেক বেলা হয়ে গেছে। আমীরুল মুমিনীন আদেশ জারি করলেন, জাবালাকে ধরে নিয়ে আসো । কিছুলোক দৌড়ে গেল । দেখল, জাবালা ওখানে নেই । তাবুটা যথাবৎ দীড়িয়ে আছে; কিন্তু ভেতরে মানুষ নেই । জাবালা ও তার সঙ্গীর ঘোড়া উধাও । জাবালা পালিয়ে গেছে । জাবালার কাফেলার পাচশো লোক মদীনায় অবস্থানরত ছিল । তাকে ধাওয়া করা এখন বৃথা । কারণ, এক রাতেরও বেশি সময় অতীত হয়ে গেছে । এতক্ষণে জাবালা নিশ্চয় অনেক দূরে চলে গেছে। এখান থেকে পালিয়ে জাবালা তার সঙ্গীসহ মদীনা চলে গিয়েছিলেন | ওখান থেকে পুরো কাফেলাকে দ্রুত প্রস্তত করে মদীনা থেকে পালিয়ে গেছেন। মদীনার লোকদের জানা ছিল না, জাবালা কেন চলে যাচ্ছে আর আমীরুল মুমিনীনইবা কেন মকায় রয়ে গেলেন। সে-সময় রোমরাজা হেরাক্ল কুস্তস্তনিয়া ছিলেন । জাবালা সেখানে চলে গেলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন যে, আমি ইসলাম গ্রহণ করেছিলাম এবং ইতিমধ্যে এই ঘটনা ঘটেছে । ফলে আমি ওখান থেকে পালিয়ে এসেছি । শুনে হেরাক্ল খুব খুশি হলেন যে, এমন একটা শক্তিশালী গোত্র ফের তার মিত্র হয়ে গেছে। " হেরাক্ল জাবালাকে আরও কিছু জায়গির দিয়ে দিলেন । দড$/৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।