Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ৩৬ “আমি আপনাকে আমীরুল মুমিনীন মেনে নিয়েছি'_ জাবালা অনীহ কণ্ঠে বললেন- কিস্ত আমি ভেবে বিস্মিত হচ্ছি, আপনি কেমন আমীরুল মুমিনীন যে, ছোট-বড়র পার্থক্য বোঝেন না! আমি আমার অঞ্চলের রাজা আর এ একজন সাধারণ মানুষ । এটা কি আমার জন্য অপমান নয় যে, আপনি আমাকে এই সাধারণ লোকটার সঙ্গে বসিয়ে দিলেন এবং আমার সঙ্গে একজন আসামীর মতো আচরণ করছেন? “ইসলাম তোমাদের দুজনের মর্যাদা এক করে দিয়েছে'- হযরত ওমর রো.) বললেন- “ইসলামে মর্যাদার মাপকাঠি তাকওয়া ৷ যার তাকওয়া যত বেশি, সে তত মর্যাদাবান । ইসলামে সম্পদ-রাজত্ব মর্যাদার মাপকাঠি নয় । আল্লাহ আমাদের সবাইকে একই রকম করে সৃষ্টি করেছেন । তুমি দুটা অপরাধ করেছ । একটা হলো, তুমি আল্লাহর ঘরে অন্যায় আচরণ করেছ । আরেকটা হলো, তুমি এই লোকটির নাকে ঘুষি মেরে রক্ত ঝরিয়ে দিয়েছ, যার ফলে সে তাওয়াফ সম্পন্ন করতে পারেনি । “আমি বোধহয় ভুল জায়গায় এসে পড়েছি'- জাবালা বলল- “আমি তো মনে করতাম, মুসলমানরা বিস্তশালী মানুষ নয়; কাজেই ওখানে গিয়ে আমি বেশ মর্যাদা পাব । কিন্তু এসে তো এখন দেখছি তার উলটোটা ।' “যদি মর্যাদা চাও, তা হলে এর একটি-ই পন্থা আছে'- হযরত ওমর বললেন- “এর কাছে তুমি ক্ষমা চাও । যদি এ তোমাকে ক্ষমা করে দেয়, তা হলে আমি তোমাকে কোনো শান্তি দেব না। “তা হলে কি এর চেয়ে ভালো হয় না, আমি খ্রিস্টধর্মেই ফিরে যাব? জাবালা বললেন- “ওখানে তো আমার সঙ্গে এমন আচরণ কখনও হবে না!" “আমি তোমাকে ইসলামের এই বিধানটিও জানিয়ে রাখছি'_ হযরত ওমর বললেন- “তুমি যদি শাস্তি থেকে রক্ষা পেতে ইসলাম পরিত্যাগ করে খরিস্টধর্মে ফিরে যাও, তা হলে আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করব ।' “আর আপনিও মনে রাখুন আমীরুল মুমিনীন!'- জাবালা ঝবাঁজমেশানো উদ্ধত কণ্ঠে বললেন- “আমার সঙ্গে যদি আপনি এই আচরণ অব্যাহত রাখেন, তা হলে আপনি আমার ও আমার এত বড় গোত্রের বন্ধুত্ব থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি বোধহয় জানেন না, আমার গোত্র এতটা-ই সম্পদশালী যে, আমরা হিরা-জহরতের মাঝে খেলা করে বেড়াই । তা ছাড়া আমার গোত্র একটি শক্তি । এত বড় ক্ষতি আপনি বরণ করে নেবেন কি-না ভেবে দেখতে পারেন ।' “আমরা শুধু ইসলামের ক্ষতি সহ্য করতে পারি না'- হযরত ওমর বললেন- “আমরা নিজেদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি ও আপন জীবনকে ইসলামের জন্য কুরবান করে দেওয়ার মতো মানুষ । আমাদের যদি কারও বঙ্ধুত্র প্রয়োজন থাকে, তিনি হলেন শুধু মহান আল্লাহ । এই বিষয়টিকে আমি আর দীর্ঘ করব না । তুমি এর থেকে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।