অনিঃশেষ আলো $ ৩৫ লোকটিও এসে তার কাছে নালিশ জানাল যে, জাবালা আমার নাকের উপর ঘুষি মেরেছে, যার ফলে আমার নাক ফেটে রক্ত বেরুতে শুরু করেছে এবং আমি তাওয়াফ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছি । এই অভিযোগের পর হযরত ওমর (রা.)-এর পদমর্যাদা একদম বদলে গেল | তিনি আর জাবালার মেজবান রইলেন না। এখন তিনি আমীরুল মুমিনীন হয়ে গেলেন। সেইসঙ্গে একজন বিচারকের দায়িত্বও তার কাধে এসে চাপল । তিনি জাবালা ইবনুল ইয়াহামকে ডেকে পাঠালেন । জাবালা সঙ্গে-সঙ্গে এসে হাজির হলেন । সেই রাজকীয় ভাব | এসে হযরত ওমর (রা.)-এর পাশে বসতে লাগলেন । খলীফা এই মর্যাদা উচুমাপের একজন মেহমানকে প্রদান করতেন যে, তাকে তার পাশে বসতে দিতেন । জাবালাকেও তিনি সেই মর্যাদা-ই দিয়েছিলেন । কিন্তু এখন পরিস্থিতির দাবি অন্য কিছু । “এখানে নয়- তুমি ওই ওখানে গিয়ে বসো'- হযরত ওমর জাবালাকে নিজের পার্শ্ব থেকে সরিয়ে দিতে-দিতে বললেন_ “এখন তুমি আমার মেহমান নও- তুমি এখন একজন আসামী 1" জাবালা ক্ষুগ্ন মনে উঠে দীড়ালেন এবং আমীরুল মুমিনীন হযরত ওমর (ো.)-এর দেখিয়ে-দেওয়া-জায়গাটাতে গিয়ে বসলেন । তার চেহারায় ক্ষোভের ছাপ এবং কিছুটা বিস্ময়ও | “জাবালা ইবনুল ইয়াহাম!'- হযরত ওমর (রা.) জিজ্ঞেস করলেন- “তুমি কি এই লোকটির নাকে ঘুষি মেরেছ?' হী মেরেছি তো'- জাবালা মিভীক কণ্ঠে উত্তর দিলেন- এর নাকে আমি কষে একটা ঘুষি মেব্রেছি । কারণ, এ আমার ইহরামের উপর পা রেখেছিল ।' “লোকটি বলছে, ভিড়ের কারণে অনিচ্ছাকৃতভাবে তার পা তোমার ইহরামের উপর পড়েছিল'_ হযরত ওমর (রা.) বললেন- “আর তাওয়াফের সময় এমনটা হওয়া-ই স্বাভাবিক | তা-ই যদি হয়, তা হলে বলো, এই অধিকার তোমাকে কে দিল যে, তুমি তাকে শ্রান্তি দিলে? তুমি তো জানবার চেষ্টা করলে না, এটি সে কেন করেছে। তাকে জিজ্ঞেস করলেই তো বিষয়টা জানতে পারতে ।" এখানে তো আমি ওকে একটা ঘুষি মেরেছিমাব্র'- জাবালা বললেন- “আমার ওখানে হলে এমন শাস্তি দিতাম যে, অন্যরাও এর থেকে শিক্ষা নিত ।" “ওটা তোমার রাজত্ব; ওখানে তোমার আইন চলে'_ হযরত ওমর (রা.) বললেন- তুমি ইসলাম গ্রহণ করেছ। তার অর্থ হলো, তুমি ইসলামের সুবিচারমূলক আইনকেও মেনে নিয়েছ । ইসলামের বিধান অনুপাতে তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে ।' দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।