অনিঃশেষ আলো $ ৩৪ তারা সবাই যখন বিশেষ ধরনের পোশাক পরিধান করল, তখন দেখে সবাই হতভম্ব হয়ে গেল। লোকগুলো অনেক মূল্যবান রেশমি পোশাক পরিধান করেছে । প্রতিজন আরোহীকে আপন-আপন জায়গায় রাজা-রাজপুত্র বলে মনে হচ্ছিল। তাদের ঘোড়াগুলোর গলায় সোনা-রুপার হার আর গায়ে রং-বেরঙের রেশমি চাদর বিছানো । জাবালা নিজে মাথায় মুকুট পরিধান করেছেন। তাঁর গায়ের পোশাকটি কত মূল্যবান, তা বলে বোঝানো কঠিন । ছিলেন তো রাজা- যদিও তার রাজ্য ছিল ক্ষুদ্র একটা অঞ্চল । কাফেলা যখন শহরে প্রবেশ করল, তখন নগরীর বাসিন্দাদের মাঝে নীরবতা ছেয়ে গেল । সবাই বিস্ময়ে থ বনে গেল । অনেকে দীতে আঙুল চেপে ধরল । এমন মূল্যবান পোশাক তারা কোনোদিন দেখেনি । মদীনার মুসলিম জনতার বিস্ময়ের আরও একটি কারণ হলো, লোকটি মুসলমান হয়েছেন বটে; কিন্তু রাজকীয় ভাবটা ছাড়েননি! হযরত ওমর (রো.) জাবালাকে স্বাগত জানাতে বের হলেন না । তীর সঙ্গে সাক্ষাতের জন্য জাবালা কক্ষে প্রবেশ করলেন । আমীরুল মুমিনীন এবার উঠে দীড়িয়ে তাকে গলায় জড়িয়ে ধরলেন এবং সম্মানের সঙ্গে নিজের পাশে বসালেন ৷ আমীরুল মুমিনীন জাবালাকে ধন্যবাদ জানালেন, তুমি আল্লাহর সত্য দীন কবুল করেছ । বললেন, এখন আর কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। পাঁচশো সঙ্গীর জন্য জাবালা সাথে করে অত্যস্ত সুন্দর ও অতিশয় মূল্যবান তাবু নিয়ে এসেছিলেন ৷ আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) নগরী থেকে খানিক দূরে তাকে মনোরম একটা জায়গা দিয়ে দিলেন । তারা সুবিন্যস্তরূপে সেখানে তাবু স্থাপন করল । এলাকাটা স্বতন্ত্র একটা পল্লীর রূপ ধারণ করল । হজের সময় ঘনিয়ে এল | একদিন আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) জাবালাকে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে মক্কাভিমুখে রওনা হলেন । জাবালা সঙ্গীদের থেকে মাত্র একজনকে সাথে নিয়ে অন্যদের মদীনায় রেখে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন । জাবালা হজের জন্য যে-ইহরাম বেঁধেছিলেন, সেটি তার পায়ের গোড়ালির নিচে নেমে গিয়েছিল । বাইতুল্লার তাওয়াফের সময় পেছন-থেকে-আসা একব্যক্তির পা তার ইহরামের উপর গিয়ে পড়ল এবং ইহরাম খুলে গেল । রাজা বলে কথা! বিষয়টা জাবালার আত্মমর্ধাদায় প্রচণ্ড আঘাত হানল । লোকটির এই আচরণে তিনি অপমানিত বোধ করলেন এবং পেছনে মোড় ঘুরিয়ে লোকটির নাকের উপর কষে একটা ঘুষি মারলেন । লোকটির নাক ফেটে রক্ত বেরোতে শুরু করল । হযরত ওমর রো.) সে-সময় তার সঙ্গে ছিলেন না। তিনি পরে সংবাদ পেলেন জাবালা এহেন আচরণ করেছেন । হযরত ওমর (রা.) তাকে ডাকালেন এবং উক্ত দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।