অনিঃশেষ আলো $ ৩৩ পড়তেন । কিন্তু এত কিছুর পরও তিনি রোমানদের মিক্র ছিলেন । কারণ, তার রাজ্যটি তাদের আওতাভুক্ত ছিল । হেরাক্ল যখন মুসলমানদের কাছে পরাজিত হয়ে পালিয়ে গেলেন, তখন জাবালা ইবনুল ইয়াহাম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার মাঝেই নিজের কল্যাণ ও নিরাপত্তা অনুভব করলেন । উক্ত অঞ্চলে মুজাহিদদের যে-বাহিনীটি লড়াই করছিল, ভার সিপাহসালার ছিলেন হযরত আবু উবাইদা (রা.)। জাবালা তার কাছে দূতমারফত বার্তা পাঠালেন, আমি আমার গোত্র গাস্সানের সব কজন সদস্য নিয়ে ইসলাম গ্রহণ করতে চাই । হযরত আবু উবাইদা রো.)-এর দৃষ্টিতে এটি বিরাট এক বিজয় ছিল। তিনি দু- তিনজন লোক জাবালার কাছে প্রেরণ করলেন । এরা সেখানে গেলেন এবং জাবালা তার গোত্রসহ মুসলমান হয়ে গেলেন । আবু উবাইদা (রা.) এই সংবাদ আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর কাছে প্রেরণ করলেন । ইতিহাস লিখেছে, হযরত ওমর এই সংবাদ শুনে এত খুশি হয়েছিলেন যে, তার চোখে অশ্রু এসে পড়েছিল । আরবের স্মরণ জাবালাকে ধিকিধিকি পীড়া দিচ্ছিল । তিনি তার প্রিয় কবিদের দেশটিকে একনজর দেখতে চাচ্ছিলেন । তিনি হযরত ওমর (রা.)-এর কাছে এই আবেদন নিয়ে দূত পাঠালেন যে, আমি আপনার খেদমতে হাজির হতে চাই । সাথে তিনি হজ করার আকাঙ্কাও ব্যক্ত করলেন । হযরত ওমর (রা.) তাকে অনুমতি দিয়ে দিলেন । জাবালা ইবনুল ইয়াহাম কোন ধারার মানুষ, তা তিনি জানতেন । তাই ধরে নিলেন, হজ করে লোকটি পাকা মুসলমান হয়ে যাবে । ফাক একদিন আমীরুল মুমিনীনকে সংবাদ জানানো হলো, জাবালা ইবনুল ইয়াহাম গাস্সানি আসছেন । এটি মদীনার ঘটনা । মদীনার সমগ্র নগরীজুড়ে হইচই পড়ে গেল । জাবালা দু-একজন লোককে সঙ্গে করে আসছেন না। তার সঙ্গে আছে - পাচশো লোক, যাদের অধিকাংশই রাজপরিবারের সদস্য ৷ অবশিষ্টরা গাস্সান গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি । বিপুলসংখ্যক মহিলাও আছে কাফেলায় । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) মুসলমানদের মাঝে ঘোষণা করে দিলেন, তোমরা নগরীর বাইরে গিয়ে জাবালা ও তার সঙ্গীদের স্বাগত জানাও এবং তাকে সম্মানের সঙ্গে আমার কাছে নিয়ে আসো । জনতা আগে থেকেই রাস্তায় নেমে এসেছিল । মহিলারা দেওয়ালের উপর দাঁড়িয়ে কাফেলার অপেক্ষায় অপলক চোখে তাকিয়ে আছে । জাবালা তার দুশো আরোহীকে বিশেষ ধরনের মূল্যবান পোশাক পরিধান করতে আদেশ করলেন । এ-কাজের জন্য কাফেলা মদীনা থেকে সামান্য দূরে একস্থানে দীড়িয়ে গেল । অনিঃশেষ আলো-১ /৩ পু ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।