অনিঃশেষ আলো $ ৩২ অসম্ভব হয়ে গেল । এটি একটি দৃষ্টিভঙ্গি ও একটি বিশ্বাসের কারিশমা ছিল, যাকে আজ “আল্লাহর দীন' বলা হয় । ইতিহাস আজও বিশ্মিয়ে হতবাক্, যে-রোমানরা ইরানের মতো পরাশক্তিকে একের- পর-এর পরাজিত করে আসছিল, তারা এই মুষ্ঠিমেয় মুসলমানের হাতে কীভাবে তছনছ হয়ে গেল! তাও এমনভাবে যে, মুসলমানরা তাদের শাম থেকে বেদখল করে ছাড়ল এবং তাদের সৈন্যরা মিসর এসে নিঃশ্বাস ফেলল! ইতিহাস একদিকে এই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করছে, অপরদিকে তার উত্তরও লিখে রেখেছে । মুসলিম ও অমুসলিম এঁতিহাসিকরা এক-একটি মুহূর্তের উপাখ্যান লিখে ইতিহাসের হাতে অর্পণ করে দিয়েছিলেন ৷ সেই ইতিহাস আজও জগস্থাসীর সামনে বিদ্যমান আছে । এতিহাসিকরা মুসলমানদের সামরিক যোগ্যতা, চেতনা ও বিচক্ষণতাকে অলৌকিক ব্যাপার বলে আখ্যায়িত করেছেন । তারা যুসলমান সেনাপতিদের রণকৌশল, নেতৃত্ব ও সেনাদের মাঝে শৃঙ্খলা অটুট রাখার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেছেন। কিস্তু এমন একটি বিষয় আছে, যাকে এঁতিহাসিকরা হয় স্বেচ্ছায় এড়িয়ে গেছেন নতুবা বিষয়টি তারা জানতেন না। এখানে আমি তার একটিমাত্র দৃষ্টান্ত উপস্থাপন করব । মুসলমানরা যখন হযরত আবু উবাইদা, খালিদ ইবনে অলীদ ও আমর ইবনে আস (রা.)-এর নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে সঙ্ঘাতে লিশু, সে-সময়কার ঘটনা । যুদ্ধের প্রতিটি অঙ্গন থেকে রোমানদের পা উপড়ে যাচ্ছিল | সে-সময় উক্ত অঞ্চলে দুর্গঘেরা বিখ্যাত একটি শহর ছিল । শহরটির নাম কানসারিন । তার প্রতিরক্ষাব্যবস্থা খুবই মজবুত ছিল। হযরত খালিদ ইবনে অলীদ (রা.) এই শহরটি কীভাবে দখল করেছিলেন, সেটি একটি আলাদা উপাখ্যান । এখানে আমরা তার একটি ঘটনা উল্লেখ করব, যার দ্বারা ইসলামের মৌলিক শিক্ষামালা ও মাহাত্ম্য ফুটে উঠবে। জাবালা ইবনুল ইয়াহাম গাস্সানি নামক এক ব্যক্তি উক্ত অঞ্চলের ক্ষুদ্র একটি ভূখণ্ডের রাজা ছিলেন। এটি ছিল তার নিজের গোত্র, যেটি বনু গাস্সান নামে বিখ্যাত ছিল । লোকটি রোমানদের মিত্র ছিলেন । রোমানদের কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করা ছাড়াও তিনি তাদের সব ধরনের সহযোগিতা দিতেন । লোকটি বিপুল সম্পদ ও ধনভাগ্ারের অধিকারী ছিলেন। ছিলেন সুযোগসন্ধানী ও বসম্তের কোকিল । অবশ্য মুসলমানদের তিনি সেভাবে শক্র মনে করতেন না, যেমনটি মনে করত রোমানরা । জাবালা অত্যন্ত সুরুচির অধিকারী শৌখিন মানুষ ছিলেন । আরবের কবিদের সঙ্গে তার হার্দিক সম্পর্ক ছিল । রাসূলে আকরাম (সা.)-এর কবি হযরত হাস্সান ইবনে সাবিত (রা.)কে খুব ভালবাসতেন । তার কবিতা শুনে তিনি আবেগে আপুত হতে ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।