Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩১ তাবারি লিখেছেন, আতরাবুন এই কথাটা পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলেছিল এবং তার এই বক্তব্যে সভায় নীরবতা ছেয়ে গিয়েছিল । কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, আতরাবুন যুদ্ধ না করেই বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে পালিয়ে গিয়েছিল | ফস মিসর-জয়ের প্রসঙ্গ উঠলেই একটি প্রশ্ন সামনে এসে দীড়ায় যে, সে-সময় মিসরে কার শাসন ছিল? ইতিহাস যখন উত্তর দেয়, সে-সময় মিসর রোমানদের দখলে ছিল এবং তার শাসনকর্তা ছিলেন সম্রাট হেরাক্ল । তখন আবার প্রশ্ন জাগে, হেরাক্ল তো শাম রাজ্যে ছিলেন এবং এই পুরো ভূখণ্ুটি তার শাসনাধীন ছিল । তা হলে এই লোকটি মিসর এলেন কী করে? হেরাক্ল শাম থেকে মিসরে আপন মর্জিতে আসেননি | মুসলমানরা তাকে শাম থেকে তাড়িয়ে দিয়েছিল । সেযুগে সমগ্র পৃথিবীতে দুটিমাত্র সামরিক শক্তি ছিল। একটি অগ্নিপুজারি ইরানি, অপরটি রোমান । রোমানরা বহুকাল আগেই খ্রিস্টধর্ম গ্রহণ করেছিল । এই দুটি শক্তি মধ্যপ্রাচ্যে পরস্পর সঙ্ঘাতে লিপ্ত থাকত । ইরানিরা কখনও শাম ও মিসরে ঢুকে পড়ত, আবার কথনও রোমানরা তাদের পরাজিত করে তাদের থেকে এই অঞ্চলগুলো ছিনিয়ে নিত । এই দুটি শক্তির কখনও কল্পনায়ও জাগেনি যে, দিগন্ত থেকে তৃতীয় আরেকটি শক্তির উত্থান ঘটবে, যে কিনা তাদের উভয় শক্তিকেই ভেঙে-চুরে খান-খান করে দেবে । বিশেষ করে আরবদের থেকে তো তারা এমন কোনো আশঙ্কা ঘুণাক্ষরেও কল্পনা করেনি । তারা আরবদের অজ্ঞ ও পশ্চাদপদ বন্দু মনে করত । কিন্তু এই আরবেরই এক অন্ধকার গুহা থেকে আল্লাহর নূর বিচ্ছুরিত হলো, যার কিরণমালা অত্যন্ত দ্রন্তগতিতে চতুর্দিক ছড়িয়ে পড়ল এবং মানুষের মন-মস্তিষ্কে আলোকিত করে চলল । এই গুহাটির নাম 'গারে হেরা বা “হেরা গুহা" ৷ এখানেই আল্লাহর রাসূল (সা.)-এর উপর প্রথমবারের মতো অহী নাষিল হয়েছিল এবং এখানেই আল্লাহপাক তাকে নবুওত দান করেছিলেন । এখান থেকেই তৃতীয় সামরিক শক্তিটির উত্থান শুরু হলো। কিন্তু হলো একটি পার্থক্যের সঙ্গে ৷ এই তৃতীয় শক্তিটির শুধু যুদ্ধান্ত্রের উপর নির্ভরতা ছিল না। বরং সম্পূর্ণ ভিন্ন রকম একটি দৃষ্টিভঙ্গি ছারা সমৃদ্ধ ছিল । আর সেই দৃষ্টিভঙ্গিতে আল্লাহর শক্তি শামিল ছিল । ইরানি ও রোমানদের হাতে বিপুলসংখ্যক ঘোড়া ও তির-ধনুক ছিল । এসবের জন্য তাদের বেজায় দন্ত ছিল । কিন্ত যখন তাদের বিশাল-বিশাল বাহিনী মুসলমানদের কষু্র-ক্ষুদ্র বাহিনীর মোকাবেলায় এল, তখন তাদের পক্ষে মাঠে দীড়িয়ে থাকাও দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।