অনিঃশেষ আলো $ ৩০ একদিন আমর ইবনে আস সংবাদ পেলেন, কী একটা বার্তা নিয়ে আতরাবুন-এর এক দূত এসেছে । তিনি তৎক্ষণাৎ দূতকে তার কাছে ডেকে পাঠালেন এবং পত্রটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন । পত্রে আতরাবুন লিখেছে : “আপনি আমার বন্ধু । আপনার জাতি আপনাকে সেই মর্যাদা দিয়েছে, যেমনটি আমার জাতি আমাকে দিয়ে রেখেছে । আমি আপনাকে কোনো প্রতারণার ফাদে আটকে রাখতে চাই না । আপনি আজনাদাইনকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন । কিন্তু তাতে এই আত্মপ্রবঞ্নায় লিপ্ত হওয়ার কোনোই কারণ নেই যে, আপনি ফিলিস্তিনেরও কোনো একটি অংশ জয় করতে পারবেন । ফিলিস্তিনে আর কোনো সফল আক্রমণ আপনি চালাতে সক্ষম হবেন না। তাই আপনার জন্য কল্যাণকর হবে, আপনি এখান থেকে ফিরে যান এবং নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। কিন্তু যদি আপনি আমার পরামর্শ না মানেন, তা হলে আপনার পরিণতিও তাদের মতো হবে, যারা ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাস দখল করতে এসেছিল এবং জীবন নিয়ে ফিরে যেতে পারেনি ।' আমর ইবনে আস আতরাবুন-এর দূতের হাতেই এই পত্রের উত্তর পাঠিয়ে দিলেন । উত্তরে তিনি লিখেছেন : “আমি ফিলিস্তিনের বিজেতা । তোমাকে আমি বন্ধুসুলভ পরামর্শ দিচ্ছি, উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করে তুমি তোমার চিন্তাধারা পালটে নাও । হতে পারে, তোমাকে ধ্বংসের হাত থেকে বাচানোর জন্য তারা অন্য কোনো বিচক্ষণতামূলক পরামর্শ দেবে ।' আজনাদাইন ও বাইতুল মুকাদ্দাসজয় আলাদা এক উপাখ্যান । এতিহাসিক তাবারি লিখেছেন, আতরাবুন আমর ইবনে আস (রা.)-এর উত্তরপত্রটি পাঠ করার সময় “আমি ফিলিস্তিনের বিজেতা' বাক্যটি পড়েই হো-হো করে হেসে উঠেছিল । বাইতুল মুকাদ্দাস এখনও জয় হয়নি । আতরাবুন তার মোসাহেব ও উপদেষ্টাদের আমর ইবনে আস (ো.)-এর পত্রখানা পড়ে শোনালেন এবং বললেন, আমর ইবনে আস বাইতুল মুকাদ্দাসের বিজেতা হতে পারবে না । কথাটা তিনি এমন এক ধারায় ও এমন এক ভঙ্গিতে বললেন যে, শ্রোতারা ধরে নিয়েছিল, তিনি বলতে চেয়েছেন, বাইতুল মুকাদ্দাস জয় অবশ্যই হবে; কিন্তু এই জয় আমর ইবনে আস-এর হাতে হবে না। শ্রোতাদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করল, আপনি এমন কথা কেন বললেন? “বাইতুল মুকাদ্দাস-বিজেতার নাম ওমর'- আতরাবুন চমকে দেওয়ার মতো কথা বলল- “তাওরীতে লেখা আছে, বাইতুল মুকান্দাস-বিজেতার নামে তিনটি বর্ণ থাকবে । এই তিন বর্ণ “ওমর' হতে পারে । তা ছাড়া তাওরীতে ওমরের গুণ- পরিচয়ও বর্ণনা করা হয়েছে । কাজেই এখানে সংশয়ের কোনোই অবকাশ নেই। তাওরীতে লেখা আছে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কজায় চলে যাবে ।' দড্৮$.211001109.0011
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।