অনিঃশেষ আলো € ২৯ আমর ইবনে আস একটা বুদ্ধি ঠিক করে নিলেন । তিনি আলোচনার রংটা-ই পালটে ফেললেন এবং বোঝাতে শুরু করলেন, তিনি রোমানদের শক্তিতে ভীত হয়ে পড়েছেন এবং তাদের যেকোনো শর্ত মেনে নিয়ে সন্ধিচুক্তিতে সম্মত হতে রাজী আছেন । তাঁর এই ভাব আতরাবুন-এর উপর খুব প্রভাব ফেলেছিল । 'এবার আমি আপনাকে আমার আসল পরিচয়টা বলে দিচ্ছি'” আমর ইবনে আস বললেন- “আমি সেনাপতি আমর ইবনে আস-এর দূত নই । আমাকে আমাদের আমীরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রা.) আপনার সঙ্গে সন্ধির বিষয়ে আলোচনা করতে পাঠিয়েছেন । আমার আরও নয়জন সঙ্গী আছেন । আমাদের বলে দেওয়া হয়েছে, যেন যুক্তিসঙ্গত যেকোনো শর্ত মেনে নিয়ে আপনাদের সঙ্গে সন্ধি করে নিই । আমরা মদীনা থেকে সোজা আপনার কাছে চলে এসেছি । এই আলোচনার সঙ্গে আমর ইবনে আস-এর কোনোই সম্পর্ক নেই। আমি আপনার শর্তাবলি শুনেছি। অপর নয় সঙ্গী দুর্গ থেকে সামান্য দূরে একস্থানে বসে আমার অপেক্ষা করছে । আপনি চাইলে আমি তাদের নিয়ে আসব কিংবা যদি বলেন, আমি গিয়ে তাদের অবহিত করি যে, আপনার সঙ্গে আমার এই-এই আলোচনা হয়েছে । তারপর নিজেরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে এসে আপনাকে জানাব | আমার দৃঢ় বিশ্বাস, আমার সঙ্গীরা আপনার শর্তগুলো মেনে নেবে 'এ তো আরও ভালো'_- আতরাবুন বলল- “উত্তম হবে, তুমি তাদের এখানেই নিয়ে আসো ।' তারপর আরতাবুন আবার কী একটা বাহানা দেখিয়ে বাইরে গেল এবং এক রক্ষীকে আদেশ করল, অমুক রক্ষী অমুক স্থানে দীড়িয়ে আছে; গিয়ে তাকে বলো, তোমাকে যে-কাজটা করতে বলা হয়েছিল, সেটা করতে হবে না; তুমি ফিরে এসো । আমর ইবনে আস ওখান থেকে উঠলেন এবং নিরাপদে ও নিশ্চিন্তে দুর্গ থেকে বেরিয়ে এলেন । ফেরার সময় একটা মুহুর্তেরও জন্য পেছনপানে মোড় ঘুরিয়ে তাকালেন না । আতরাবুন সন্ধ্যা পর্যস্ত অপেক্ষা করতে থাকল । 'এই আরব সেনাপতিটা আমাকে ধোকা দিয়ে জীবিত বেরিয়ে গেছে'- আতরাবুন বলল- “তার থেকে বড় ধূর্ত মানুষ আমি জীবনে আর দেখিনি ।' তারপর রণাঙ্গনে রক্তক্ষয়ী যুদ্ধ হলো । উভয় পক্ষের বিপুলসংখ্যক সৈনিক প্রাণ হারাল । আতরাবুন অল্লকিছু সৈন্য নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেল এবং ওখানে তাদের দুর্গে আটকে রাখল । আমর ইবনে আস বাইতুল মুকাদ্দাস অবরোধ করে ফেললেন । দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।