Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৮ সন্ধির আলোচনা শুরু হলো । আমর ইবনে আস শুনেছেন, আতরাবুন খুব চালাক মানুষ । কিন্তু কী পরিমাণ চালাক এবং তার চোখের দৃষ্টি কত তীক্ষ্, তা তিনি জানতেন না। কিন্ত আমর ইবনে আস আসলে তো একজন সেনা-অধিনায়ক । গোত্রে-সমাজেও একজন সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ । মানুষ জ্ঞাতসারে অনেক কিছু করতে পারে- নিজের আসল পরিচয় গোপন করে ছব্পপরিচয়টা ফুটিয়ে রাখতে পারে । কিন্তু কোন ফাকে যে নিজের আসল পরিচয়টা প্রকাশ পেয়ে যায়, অনেক সময় মানুষ তা টেরও পায় না। কথা বলতে-বলতে বোধহয় আমর ইবনে আস (রা.)-এর মুখ থেকে এমন কোনো কথা বের হয়ে থাকবে কিংবা তিনি ভাবভঙ্গিতে এমন কিছু প্রতিক্রিয়া প্রকাশ করে থাকবেন যে, তার ফলে আতরাবুন চকিত হয়ে উঠল । 'আমার চোখ কখনও আমাকে ধোকা দেয়নি'- আতরাবুন মিটিমিটি হেসে বলল- “আমার ধারণা, আমি কোনো দূতের সঙ্গে নয়; বরং আরবের সিপাহসালারের সঙ্গে কথা বলছি। আপনি কি আমর ইবনে আস নন?' “না'- আমর ইবনে আস উত্তর দিলেন- “আমি যদি আমর ইবনে আস হতাম, তা হলে আপনার সামনে নিজের পরিচয় গোপন রাখার কোনোই আবশ্যকতা ছিল না। আমাদের সিপাহসালার আমর ইবনে আস এতই নির্ভীক ও দুঃসাহসী যে, তিনি জীবনে কখনও মিথ্যা বলেননি ।' ইতিহাস লিখেছে, আমর ইবনে আস (রা.)-এর এই উত্তরে আতরাবুন এমনভাবে হেসে উঠেছিল, যেন উত্তরটা সে মেনে নিয়েছে এবং তাকে দূতই মনে করছে। যুদ্ধের পর যুদ্ধবন্দিদের থেকে তথ্য পাওয়া গিয়েছিল, আতরাবুন আমর ইবনে আসকে সঠিকই চিনেছিল। কিন্ত আমর ইবনে আস (রা.)-এর উত্তর শোনার পর ভাব দেখাল, না; আমি ভুল বুঝেছি; তুমি দূতই । এভাবে সে আমর ইবনে আসকে ধোকা দিয়েছিলেন । আমর ইবনে আস তার উত্তরে সন্তুষ্ট হলেন না। তিনি ভাবতে লাগলেন, এখান থেকে কীভাবে পালানো যায় । তার মনে সন্দেহটা এভাবে দানা বেঁধেছিল যে, আলোচনা চলাকালে কোনো এক অজুহাতে আতরাবুন কক্ষের বাইরে গিয়েছিল এবং দ্রুত ফিরে এসে পুনরায় আলোচনা শুরু করেছিল । তার এই আচরণে আমর ইবনে আস (রা.)-এর পুরোপুরি সন্দেহ জন্মে গিয়েছিল, আমার আর রক্ষা নেই । পরে রহস্যটা উন্মোচিত হয়েছিল যে, আতরাবুন ক্ষণিকের জন্য বাইরে গিয়ে এক রক্ষীকে বলে এসেছিল, তুমি অমুক জায়গায় গিয়ে অপেক্ষা করো । যে-আরব লোকটা আমার সঙ্গে কথা বলছে, বের হয়ে ফিরে যাওয়ার সময় ওখানে তুমি তার উপর এমন এক আঘাত হানবে, যেন তার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যায় । রক্ষী সেই জায়গায় গিয়ে দাড়িয়ে থাকল । ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।