অনিঃশেষ আলো $ ২৭ অবলম্বন করার মতো একটা-ই পন্থা আছে। আর তা হলো, আতরাবুনকে প্রতারণার জালে আটকাতে হবে । আমর ইবনে আস রো.) আতরাবুন-এর কাছে দুজন দূত পাঠালেন । তাদের বলে দিলেন, তোমরা গিয়ে আতরাবুনকে সন্ধির প্রস্তাব দেবে এবং এ-বিষয়ে কথা বলবে । আমর ইবনে আস (রা.) নিশ্চিত করেই জানতেন, আতরাবুন তার এই প্রস্তাবে সম্মত হবে না। কিন্তু তার উদ্দেশ্য ছিল, সন্ধিপ্রস্তাব নিয়ে যাওয়ার সুবাদে দূতরা গোয়েন্দাগিরি করে আসবে । তারা তথ্য সংগ্রহ করবে দুর্গটাকে কীভাবে জয় করা যায় এবং রোমানদের সৈন্যসংখ্যা কত ইত্যাদি । দূতরা গেল এবং কথাবার্তা বলে ফিরে এল | আমর ইবনে আস তাদের সঙ্গে কথা বললেন এবং নানা তথ্য জিজ্ঞাসা করলেন । কিন্তু তিনি বুঝতে পারলেন, দৃতরা তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি- তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং আতরাবুনের ভয়ে ভীত হয়ে ফিরে এসেছে । বিশেষ কোনো গোয়েন্দাগিরি-ই তারা করতে সক্ষম হয়নি । এবার আমর ইবনে আস তার কমান্ডারদের বললেন, আমি নিজে দূত সেজে আতরাবুন-এর কাছে যাব ৷ তাদের বুঝতেই দেব না, আমি এই মুসলিম বাহিনীর সিপাহসালার এবং আমার নাম আমর ইবনে আস । এ-বিষয়ে তিনি কমান্ডারদের মতামত নিলেন । তিনি একথাও বললেন যে, আতরাবুন-এর মনে যদি সামান্যও সন্দেহ তৈরি হয়, তা হলে সে আমাকে হয় হত্যা করে ফেলবে কিংবা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখবে। বৈঠক সিদ্ধান্ত দিল, ঠিক আছে; আপনি যান । তিনি সবার সঙ্গে পরামর্শ করে একটা ছন্মবেশ ধারণ করলেন এবং আল্লাহর উপর ভরসা করে রওনা হয়ে গেলেন । দুর্গের ফটকে গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন | বললেন, আমি একজন মুসলিম দৃূত। মুসলিম বাহিনীর সেনাপতি আমাকে প্রেরণ করেছেন এবং আপনাদের সেনাপতি আতরাবুন-এর সঙ্গে আমার কথা বলতে হবে । বিষয়টি আতরাবুনকে জানানো হলো । তিনি সঙ্গে-সঙ্গে সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে; আসতে দাও । আমর ইবনে আস অতরাবুন-এর সামনে গিয়ে দাড়ালেন এবং ভাব দেখালেন, তিনি একজন দূত এবং নিজবাহিনীতে তার বিশেষ কোনো মর্যাদা নেই । আতরাবুনও তাকে ততটুকু মর্যাদা-ই দিলেন, যতটুকু একজন দৃতের প্রাপ্য । দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।