অনিঃশেষ আলো & ২৬ সমর বিশ্লেষকরা লিখেছেন, আমর ইবনে আস দুশমনকে ধোকা দেওয়ার পলিসি নিয়ে কাজ করতেন । বীরত্ব তার মাঝে খোদাই করে সাজানো ছিল । হাতাহাতি যুদ্ধে দুশমন তার সামনে দীড়াতেই পারত না। নিজেকে তিনি রণাঙ্গনের একটি উজ্জ্বল তারকা বানিয়ে নিয়েছিলেন । রোমান সৈন্যরা শাম থেকে পিছপা হয়ে গেল এবং ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল । এটা ,রোমানদের একটা চাল ছিল। সংখ্যায় মুসলমানদের স্বল্পতা দেখে তারা কৌশল অবলম্বন করেছিল, মুসলমানরা কোনো একটা জায়গায় আক্রমণ চালাবে আর তাদের ছড়িয়ে-ছিটিয়ে-থাকা সৈন্যরা চতুর্দিক থেকে এসে মুসলমানদের এই স্বল্পসংখ্যক সৈন্যকে ঘিরে ফেলবে । বাইতুল মুকাদ্দাস জয় করা আমর ইবনে আস (রা.)-এর দায়িতে অর্পিত । তার মোকাবেলায় আছে রোমানদের ধূর্ত সেনানায়ক আতরাবুন । সে-সময় আতরাবুন তার বাহিনীকে আজনাদাইন নামক স্থানে নিয়ে যাচ্ছিল । আমর ইবনে আস (রো.) খলীফা ওমর ইবনে খাত্তাব (রা.)-এর কাছে বার্তা পাঠালেন, যত তাড়াতাড়ি সম্ভব সহযোগী বাহিনী প্রেরণ করুন । কারণ, আমাদের আতরাবুন-এর সঙ্গে মোকাবেলা করতে হবে। হযরত ওমর (রা.) বার্তা পাওয়ামাত্র বেশ কিছু সৈন্যের একটি বাহিনী পাঠিয়ে দিলেন । ইতিহাসে এসেছে, সে-সময় হযরত ওমর (রা.) চমতকার একটি বাক্য উচ্চারণ করেছিলেন । তিনি বলেছিলেন, “আমি আরবের আতরাবুনকে রোমের আতরাবুনের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে দিয়েছি । এবার দেখব, কে হারে আর কে জিতে ।' রোমান সেনানায়ক আতরাবুন-এর সামরিক দক্ষতার কথা হযরত ওমর (রা.)-এর জানা ছিল। তিনি জানতেন, আতরাবুন শেয়ালের মতো ধূর্ত ও চালাক । এই যোগ্যতা কাজে লাগিয়ে শক্রবাহিনীকে পরাস্ত করায় সে পারঙ্গম | পাশাপাশি এমনই কিছু গুণের অধিকারী মুসলিম সেনাপতি আমর ইবনে আস (রা.)। আমীরুল মুমিনীন-এর প্রেরিত সহযোগী বাহিনী ফিলিস্তিনে আমর ইবনে আস (রা.)-এর কাছে পৌছে গেল । আমর ইবনে আস পুরো বাহিনীকে নিজের কাছে রাখলেন না । তিনি জানতেন, তার বাহিনী তিন-চার ভাগে বিভক্ত হয়ে গেছে । ফলে হিসাব করে দেখলেন সহযোগী বাহিনী কার বেশি প্রয়োজন । তিনি এই বাহিনীর অর্ধেক সৈন্য দুটি স্থানে পাঠিয়ে দিলেন এবং কিছু নিজের কাছে রাখলেন । কিন্ত সম্মুখে অগ্রসর হয়ে দেখতে পেলেন, আতরাবুন তার সৈন্যদের দুর্গে আটকে রেখেছে এবং দুর্গের চারদিকে পরিখা খনন করে রেখেছে । আমর ইবনে আস (রা.) হিসাব করে দেখলেন, দুর্গ অবরোধ করলে অবরোধ অনেক দীর্ঘ হয়ে যাবে এবং দুর্গ জয় করা অসম্ভব না হলেও নিঃসন্দেহে অনেক কঠিন হবে । কাজেই আমাদের দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।