Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৫৫ আরও শক্ত করে ধরল এবং সজোরে মাথা দুলিয়ে বলল, না শারিনা! ওসবের আর আমার দরকার নেই । কোনো চেষ্টা-ই আর আমাকে বাচাতে পারবে না । আমি বাচব না শারিনা! ওদিকে দূর-দুরাস্ত পর্যস্ত ছড়িয়ে থাকা লাশের মাঝে কাবায়েলি তরুণী রোজি হন্যে হয়ে ইউকেলিসকে খুঁজে ফিরছে । নগরীর মহিলাদের ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা ছিল । কিন্ত রোজি লুকিয়ে চুপিসারে বেরিয়ে এসেছে । এখন রণাঙ্গনে সে ইউকেলিসকে খুঁজে ফিরছে । কেউ হয়ত তাকে তথ্য দিয়েছে, ইউকেলিস মারা গেছে কিংবা গুরুতর আহত হয়ে কোথাও পড়ে আছে। রোজি পাগলিনীর মতো হতাহতদের মাঝে ইউকেলিসের সন্ধান করছে । বারবার নিহতদের লাশের সঙ্গে, আহতদের নিঃসাড় দেহের সঙ্গে ধাকা খেয়ে পড়ে যাচ্ছে আবার সঙ্গে-সঙ্গে উঠে এক-একজনের রক্তাক্ত মুখখানি নিরীক্ষা করে দেখছে। অবশেষে মেয়েটি সেই স্থানটিতে এসে উপনীত হচলা, যেখানে শারিনা ইউকেলিসকে নিয়ে বসে আছে । ইউকেলিসকে দেখেই সে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং উন্মাদিনীর মতো তার মুখে হাত বোলাতে লাগল । “উঠতে চেষ্টা করো ইউকেলিস!'_ শারিনা তার একটা বাহু ইউকেলিসের কাধের তলে নিতে-নিতে বলল- “আমরা দুজন তোমাকে তুলে নিয়ে যাব ।' “হ্যা ইউকেলিস! তুমি উঠবার চেষ্টা করো । আমরা তোমাকে ধরাধরি করে নিয়ে যাব ।' অস্থির কণ্ঠে রোজি বলল । “আমি তোমারই অপেক্ষায় ছিলাম রোজি!'- ইউকেলিস শ্রিয়মাণ গলায় রোজিকে উদ্দেশ করে বলল- “আমার মাকে বলবে... 1 ইউকেলিস আর বলতে পারল না। তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল । চোখদুটো বুজে গেল । আধবোজা ওষ্ঠাধরের ফাক গলে আর আর কোনো কথা বের হলো না। রোজির বুক চিরে একটা করুণ আর্তচিৎকার বেরিয়ে এল । মেয়েটা ইউকেলিসের মরদেহটা জড়িয়ে ধরে হাউমাউ করে কীদতে লাগল । শারিনা উঠে দীড়াল এবং বেদনার একটা গভীর নিঃশ্বাস ফেলে ওখান থেকে চলে গেল । রোজিকে জিজ্ঞেসও করার প্রয়োজন বোধ করল না, এর তুমি কী হও? হ্থম খও সমাও ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।