Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৫৪ “আর হবেও না'_ হযরত খালেদ ইবনে অলীদ (রা.) বললেন- “আমরা তোমাদের সম্মান, সম্ভ্রম, জীবন ও সম্পদের পাহারাদার । কিন্তু কেউ বিশ্বাসঘাতকতা করলে কিংবা কোনো রকম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার শাস্তি হবে মৃত্যুদন্ড । অপরাধী ও ইসলামবিরোধীদের ছাড় দিতে আমরা জানি না।' এরতিহসিকগণ লিখেছেন, হালবের অমুসলিমদের অন্তরে যে-ভীতি দানা বেঁধেছিল, হযরত খালেদ ইবনে অলীদ (রা.)-এর এই ভাষণে সব দূর হয়ে গিয়েছিল এবং বেশ কিছু কাবায়েলি সেদিনই ইসলাম গ্রহণ করেছিল । ফা সং ক সূর্য অন্ত যেতে এখনও অনেক সময় বাকি । মুজাহিদগণ তাদের আহত সঙ্গী ও শহীদগণের লাশ তুলে নিচ্ছেন । মহিলারা ঘুরে-ঘুরে আহতদের পানি পান করাচ্ছেন এবং আহতদের যারা কোনোমতে হাটতে সক্ষম, তাদের সহায়তা দিয়ে সেখানে নিয়ে যাচ্ছেন, যেখানে ব্যন্ডেজ-চিকিৎসার ব্যবস্থা আছে। মাঠে এখন দুটিমাত্র শব্দ কানে আসছে । আহতদের কৌকানি আর পানি- পানি; এক ফৌটা পানি! শারিনাও একাজে মহাব্যস্ত । হঠাৎ এক জখমিকে দেখে তার পা আটকে গেল এবং বিস্ময়াবিষ্ট চোখে তার সম্মুখে বসে পড়ল । এক যুবক সৈনিক ৷ মুখে বা মাথায় কোনো জখম নেই । কিন্তু গায়ের কাপড়-চোপড় সমস্ত লাল হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে ফোয়ারার মতো রক্ত নির্গত হচ্ছে। “ইউকেলিস না।'- শারিনা অপার বিস্ময়ে বলল- “সম্রাট হেরাকল-এর পুত্রের এখানে কাজ কী! আমি স্বপ্ন দেখছি না তো!' “আমি ইউকেলিসই শারিনা!'- কাপা-কীপা স্রানকণ্ঠে যুবক বলল -' তোমাকে দেখে আমি বিস্মিত হচ্ছি । তুমি এখানে কীভাবে? ইউকেলিস ভালোভাবে কথা বলতে পারছে না । তার কণ্ঠ ক্রমে ক্ষীণ হয়ে আসছে। “কথা বলো না ইউকেলিস।'- শারিনা বলল- “এটা গল্প শোনানোর, গল্প শোনার সময় নয় যে, তুমি এখানে কেন এসেছ, আমি কীভাবে এখানে এসেছি । এই নাও; পানিটুকু পান করো । তারপর চলো; তোমাকে তুলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি ।' “না শারিনা।'- ইউকেলিস.বলল- “আমার সময় শেষ হয়ে গেছে । জানি না, এ যাবত বেঁচে আমি কী করে! জীবনের শেষ শ্বাসটি আমাকে নিতে দাও ।' ইউকেলিস শারিনার একটা হাত ধরে ফেলল । ইউকেলিস এস্থনিসের ওরসজাত বটে; কিন্তু সবাই জানে সে সম্রাট হেরাকল-এর পুত্র । শারিনাও হেরাকল-এরই কন্যা ছিল। এই সুবাদে ইউকেলিস-শারিনায় ভাই-বোনের সম্পর্ক । শারিনা বলল, আমি গিয়ে কয়েকজন মুজাহিদ ডেকে আনি; তারা তোমাকে তুলে নগরীতে নিয়ে ব্যান্ডেজ-চিকিৎসার ব্যবস্থা করবে । কিন্তু ইউকেলিস শারিনার হাতটা দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।